ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

আশাশুনির অনার্স পড়ুয়া মেহেদী বাঁচতে চাই! সাহায্যের আবেদন

শেখ ইয়াসমিন আরাফাত - সাতক্ষীরা:
  • আপডেট সময় : ০৯:৪৮:০৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪ ২১৭ বার পঠিত

আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের কচুয়া গ্রামের কৃষক পরিবারের সন্তান ও খুলনা সরকারী ব্রজলাল (বিএল) কলেজ এর অনার্স প্রথম বর্ষের ছাত্র মেহেদী হাসান দূরারোগ্য ব্যাধি “হেপাটাইটিস বি ভাইরাস” এ আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে।

গত ২৪ ডিসেম্বর সে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে তার শরীরে এ দূরারোগ্য ব্যাধি “হেপাটাইটিস বি ভাইরাস” ধরা পড়ে। বর্তমানে সে ঢাকার নিউরো সাইন্স হাসপাতালের আইসিইউ বিভাগে চিকিৎসাধীন আছে।

তার চিকিৎসার জন্য প্রচুর পরিমান অর্থ খরচ হচ্ছে যা বর্তমানে তার দরিদ্র পরিবারের পক্ষ থেকে যোগাড় করা সম্ভব হচ্ছে না। তাই তার চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে বিভিন্ন সংস্থা বা সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানানো হয়েছে।
উপজেলার কচুয়া গ্রামের দরিদ্র কৃষক জাহাঙ্গীর আলমের ছেলে মেহেদী হাসান (২১) ২০২০ সালে গাবতলা মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ নিয়ে কৃতিত্বের সাথে এসএসসি পাশ করেন। এরপর সাতক্ষীরা সরকারী কলেজে ভর্তি হয়ে ২০২২ সালে বিজ্ঞান বিভাগ নিয়ে কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করেন। বর্তমানে সে খুলনা সরকারী ব্রজলাল (বিএল) কলেজ এ অনার্স প্রথম বর্ষে অধ্যায়ন করছে।
দরিদ্র পরিবারের সন্তান মেহেদী হাসান পড়ালেখার পাশাপাশি বিভিন্ন সরকারী চাকরির জন্য চেষ্টা করতে থাকে। তারই ধারাবাহিকতায় সে বিমান বাহিনীতে এ্যাডমিশনের লক্ষে ঢাকায় অনির্বাণ একাডেমীতে কোচিং করার জন্য ঢাকাতে অবস্থান করা কালে গত ২৪ ডিসেম্বর বিকালে অসুস্থ হয়ে পড়ে।

এসময় তাকে ঢাকায় সেনা ক্যাম্পের ভিতরে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর চিকিৎসকের পরামর্শে বিভিন্ন পরীক্ষা করার পর তার শরীরে “হেপাটাইটিস বি ভাইরাস” ধরা পড়ে। তারপর তাকে সেখান থেকে নিয়ে ঢাকার নিউরো সাইন্স হাসপাতালের আইসিইউ বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে মেধাবী ছাত্র মেহেদী হাসান সেখানে চিকিৎসাধীন আছে। এদিকে, দরিদ্র কৃষক পরিবারের দুই ছেলের মধ্যে ছোট ছেলের চিকিসার জন্য তার পিতা ইতিমধ্যে সহায় সম্বল বিক্রি করে ফেলেছেন।
কিন্তু তার সুস্থ করে তুলতে আরও কয়েক লক্ষ টাকা প্রয়োজন। যে টাকা তার পরিবারের পক্ষ থেকে যোগাড় করা সম্ভব হচ্ছে না। তাই তার চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে বিভিন্ন সংস্থা বা সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানানো হয়েছে।

তার চিকিৎসার সাহয্যে পাঠানো বা পরিবারের সাথে কথা বলার জন্য তার বাবার মোবাইল নম্বর ০১৮৬১-৩৮৯৪০০ (বিকাশ/নগদ) এই নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ পক্ষ থেকে অনরোধ জানানো হয়েছে।

ট্যাগস :

আশাশুনির অনার্স পড়ুয়া মেহেদী বাঁচতে চাই! সাহায্যের আবেদন

আপডেট সময় : ০৯:৪৮:০৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪