ঢাকা ১১:০২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

আশাশুনিতে আন্তঃস্কুল গ্রীষ্মকালীন ক্রীড়ায় ফুটবল খেলা অনুষ্ঠিত

শেখ ইয়াসির আরাফাত- সাতক্ষীরা:
  • আপডেট সময় : ০৯:২৫:১৩ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ১৫৪ বার পঠিত

আশাশুনিতে উপজেলা পর্যায়ে ৫২ তম আন্তঃস্কুল মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবলে প্রথম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে খেলা উদ্বোধন করা হয়।

সকালের খেলা উদ্বোধন করেন,আশাশুনি সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল। প্রথম খেলায় বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল দল টাইব্রেকারে ৩-১ গোলে কাকবাসিয়া মাধ্যমিক বিদ্যালয় দলকে পরাজিত করে সেমি ফাইনালে ওঠে।

২য় খেলায় শ্রীউলা মাধ্যমিক বিদ্যালয় দল টাইব্রেকারে ৪-২ গোলে নাংলা ডিজি কপোতাক্ষ দাখিল মাদ্রাসা দলকে পরাজিত করে। ৩য় খোলায় সরাপপুর মাধ্যমিক বিদ্যালয় দল উপস্থিত না হওয়ায় গদাইপুর জেহের আলী হাই স্কুল দলকে উইনার ঘোষণা করা হয়। ৪র্থ ও শেষ খেলায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় দল ২-১ গোলের ব্যবধানে খরিয়াটি মাধ্যমিক বিদ্যালয় দলকে পরাজিত করে সেমি ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।
২৫ সেপ্টেম্বর সেমি ফাইনাল খেলায় বিজয়ী দলগুলো অংশ গ্রহন করবে। বিকালে খেলা উদ্বোধন করেন, গদাইপুর জেহের আলী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি প্রভাষক মনিরুল ইসলাম। উপজেলা শিক্ষা অফিসের একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ খেলা উপভোগ করেন।
খেলা পরিচালনা করেন, আনিছুর রহমান, অরুন সানা, উত্তম কুমার মন্ডল ও আসাদুল ইসলাম। আজ মঙ্গলবার দাবা, সাঁতার ও বালিকাদের ফুটবল খেলা অনুষ্ঠিত হবে।

ট্যাগস :

আশাশুনিতে আন্তঃস্কুল গ্রীষ্মকালীন ক্রীড়ায় ফুটবল খেলা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:২৫:১৩ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫