আলিপুর উদয়ন সংঘের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:০৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩ ১৩২ বার পঠিত

আলিপুর উদয়ন সংঘের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।বৃহস্পতিবার বিকেলে সাজেদা কবির উদ্দিন পৌর বালিকা বিদ্যালয় মাঠে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আওয়ামী লীগ ও উদয়ন সংঘের সভাপতি শামীম হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরে পুলিশ সুপার মোহম্মদ শাহজাহান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, ফরিদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস সহ বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন। এবং স্থানীয় এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ফরিদপুর জেলা যুবলীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য শরিফুল হাসান প্লাবন। অনুষ্ঠানের শেষ পর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম।


















