আলফাডাঙ্গা এজেড সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
- আপডেট সময় : ০৭:৩৫:২২ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪ ৪৮৩ বার পঠিত

ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলা সদরে অবস্থিত আরিফুজ্জামান সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার (২ মার্চ) সকালে বিদ্যালয় মাঠে স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সারমীন ইয়াছমীনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আবুল বাসারের পরিচালনায় অনুষ্ঠান উদ্বোধন করেন, ডা সুমন রায় এম বি বি এস এবং বিসিএস (স্বাস্থ্য) অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আই. এইচ. টি,কাশিয়ানী গোপালগঞ্জ।
এ ছাড়াও সভায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল খান মোহাম্মদ বায়েজিদ, প্রফেসর কেএম কাউসার আহমেদ সাবেক অধ্যক্ষ সরকারি মুকসুদপুর কলেজ, আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, পৌর সভার মেয়র আলী আকসাদ ঝন্টু, সাধারণ সম্পাদক আব্দুল আলীম সোজা, সহ-সভাপতি আব্দুর রউফ তালুকদার, উপজেলা যুবলীগের আহবায়ক হাসমত হোসেন তালুকদার তপন, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্কুলের প্রধান শিক্ষক আজাদুল ইসলাম ও ক্রীড়া শিক্ষক রফিক হোসেন তালুকদার।



















