আলফাডাঙ্গা উপজেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন মোঃ আলমগীর খান
- আপডেট সময় : ০৯:২৬:২৫ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১২৬ বার পঠিত

বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উপলক্ষে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলা চরখোলাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মোঃ আলমগীর খান উপজেলা পর্যায়ে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ হিসেবে নির্বাচিত হয়েছেন।
গত ১০ সেপ্টেম্বর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে গুণী শিক্ষক বাছাই কমিটির তত্ত্বাবধানে প্রধান ও সহকারী শিক্ষকদের মধ্যে মৌখিক মূল্যায়ন অনুষ্ঠিত হয়। এতে প্রধান শিক্ষক ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করে মোঃ আলমগীর খান শ্রেষ্ঠত্ব অর্জন করেন।
এই অর্জনের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে মোঃ আলমগীর খান বলেন,“এই স্বীকৃতি আমার দায়িত্ববোধ ও কর্মস্পৃহা আরও বাড়িয়ে দিয়েছে। আমি সবসময় চেষ্টা করি আমার শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষা দেওয়ার এবং ভবিষ্যতেও সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
সকলের সহযোগিতা ও ভালোবাসার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।”
আলফাডাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেন,“শিক্ষকদের অনুপ্রেরণা জোগাতেই এ ধরনের স্বীকৃতি দেওয়া হয়ে থাকে। এতে শিক্ষকরা আরও আন্তরিক হয়ে শিক্ষার মান উন্নয়নে কাজ করেন।
আমাদের লক্ষ্য হচ্ছে উপজেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর ও মানসম্পন্ন করে গড়ে তোলা।”
এই সম্মাননার মধ্য দিয়ে মোঃ আলমগীর খান শুধু বিদ্যালয়ের গর্বই নন,বরং সমগ্র উপজেলার শিক্ষা ক্ষেত্রে একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছেন।




















