ঢাকা ০৫:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

আলফাডাঙ্গায় সহকারী শিক্ষা অফিসার আবু বকর সিদ্দিকের বিদায় সংবর্ধনা

আজিজুর রহমান দুলাল- আলফাডাঙ্গা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৫:১১:০৪ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৯৪ বার পঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় দীর্ঘদিন দায়িত্ব পালন শেষে বদলি হয়ে যাওয়া সহকারী শিক্ষা অফিসার আবু বকর সিদ্দিকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

রোববার,২৮ সেপ্টেম্বর সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক হৃদয়স্পর্শী অনুষ্ঠানে উপজেলার শিক্ষক সমাজ তাকে এই সংবর্ধনা প্রদান করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শিহাবুল ইসলাম সিহাব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর এ কে এম তারিকুল ইসলাম,সহকারী শিক্ষা অফিসার মো. সারওয়ার হোসেন এবং সহকারী শিক্ষা অফিসার সুব্রত কুমার লস্কর।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন কামারগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজুর রহমান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাটিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আইয়ুব হোসেন,বুড়াইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজা বেগম, ধুলজুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিম মিয়া, জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহকারী রেজাউল করিম এবং সাবেক প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি হিটলার রহমান খান।

বক্তারা আবু বকর সিদ্দিকের পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার প্রশংসা করে বলেন,তার কর্মকালীন সময়ে উপজেলার শিক্ষা কার্যক্রমে গুণগত উন্নয়ন ঘটেছে। বিশেষ করে শিক্ষক প্রশিক্ষণ ও বিদ্যালয় পরিদর্শনে তার আন্তরিক ভূমিকা শিক্ষক সমাজের মাঝে প্রশংসিত হয়েছে।

বিদায়ী বক্তব্যে আবু বকর সিদ্দিক বলেন, “আলফাডাঙ্গায় দীর্ঘ আট বছর চাকরি জীবনের সবচেয়ে স্মরণীয় সময় কাটিয়েছি। এখানকার মানুষের আন্তরিকতা, সহকর্মীদের সহযোগিতা এবং শিক্ষকদের ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। বিদায় নেওয়ার এই মুহূর্তটা আমার জন্য অনেক আবেগের। আমি আপনাদের সবার জন্য দোয়া করি।”
তিনি আরও জানান,সম্প্রতি তিনি রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে যোগদান করেছেন।
অনুষ্ঠান শেষে বিদায়ী অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলফাডাঙ্গায় সহকারী শিক্ষা অফিসার আবু বকর সিদ্দিকের বিদায় সংবর্ধনা

আপডেট সময় : ০৫:১১:০৪ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫