ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

আলফাডাঙ্গায় মাদক কারবারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন

আজিজুর রহমান দুলাল,আলফাডাঙ্গা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০২:২৪:০৬ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬ ২৬০ বার পঠিত

“মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গা বাজার চৌরাস্তায় মাদক কারবারীদের দ্রুত গ্রেফতার এবং মাদকের বিস্তার রোধে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ মে ২০২৬) বিকাল ৫টায় অনুষ্ঠিত এ কর্মসূচির আয়োজন করে আলফাডাঙ্গা সচেতন নাগরিক সমাজ। মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন।
বক্তারা বলেন, মাদক আজ সমাজের জন্য ভয়াবহ অভিশাপে পরিণত হয়েছে। যুব সমাজ ধ্বংসের পাশাপাশি পরিবার ও সামাজিক পরিবেশকে অস্থিতিশীল করে তুলছে মাদক। তাই মাদক কারবারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত গ্রেফতার নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।
জামে মসজিদের পেশ ইমাম কুতুবউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ডক্টর ইলিয়াস মোল্লা। তিনি বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধ ভূমিকার মাধ্যমেই একটি নিরাপদ ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা সম্ভব।”
এ সময় আরও বক্তব্য দেন বিএনপির সাধারণ সম্পাদক নুর জামাল খসরু, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা রেদোয়ানুন্নবী, উপজেলা জামায়াতের সেক্রেটারি এস এম হাফিজুর রহমান, পৌর বিএনপির সভাপতি মোঃ রবিউল হক রিপন, পৌর জামায়াতের আমির মাওলানা ওহিদুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি সেকেন্দার আলম।
বক্তারা আরও বলেন, মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানই যথেষ্ট নয়; পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় সংগঠন ও সামাজিক নেতৃবৃন্দকে একযোগে কাজ করতে হবে। তরুণ প্রজন্মকে খেলাধুলা, শিক্ষা ও নৈতিক মূল্যবোধের চর্চায় উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তামিম আহমেদ এমসি ইসলামিক ফাউণ্ডেশন । মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, ছাত্র-যুবকসহ আলফাডাঙ্গা বাজারের বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে মাদক কারবারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং এলাকায় মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।

আলফাডাঙ্গায় মাদক কারবারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০২:২৪:০৬ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬