ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

আলফাডাঙ্গায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম 

আজিজুর রহমান দুলাল-আলফাডাঙ্গা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৮:৫৭:১৯ অপরাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩ ৪৭০ বার পঠিত
ফরিদপুরের আলফাডাঙ্গায় জমি জমা নিয়ে বিরোধের জেরে পল্লব সরকার (৪০) নামের এক মৎস্য ব্যবসায়ীকে পিটিয়ে জখম করেছেন আপন বড় ভাই ও ভাতিজারা।
রোববার রাতে পৌরসভার কুসুমদী কফি হাউজ সড়কে বিমল বিশ্বাসের দোকানের পাশে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বড় ভাই পনেষ সরকারসহ দুই তাভিজার বিরুদ্ধে সোমবার সকালে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন পল্লব সরকার।
অভিযোগ থেকে জানা যায়, পল্লব সরকার রোববার রাতে নিজ বাড়ি থেকে আলফাডাঙ্গা বাজার যাওয়ার সময় বিমল বিশ্বাসের দোকানের কাছে পৌঁছালে হামলাকারীরা তার গতিরোধ করে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে কুপিয়ে জখম করে।
আহত অবস্থায় পরিবারের লোকজন রাতেই তাকে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
অভিযুক্ত ভাতিজা নেপাল সরকার জানান, পল্লব সরকারের সাথে আমাদের জমিজমা নিয়ে দির্ঘদিনের বিরোধ চলছে। সে আমাদের দেখলেই লোক সম্মুখে অপমানজনক কথা বলে। রোববার রাতে বিমল বিশ্বাসের দোকানের পাশে আমার বাবাকে একা পেয়ে পল্লব তার লোকজন নিয়ে হামলা করে।
আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গেলে গোন্ডগোল হয়। আমাকে সে চেয়ার দিয়ে পিটিয়ে আহত করেছে।
লিখিত অভিযোগের বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন ওসি মো.আবু তাহের।

আলফাডাঙ্গায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম 

আপডেট সময় : ০৮:৫৭:১৯ অপরাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩