ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

আলফাডাঙ্গায় ফরিদপুর-১ আসনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা

আজিজুর রহমান দুলাল,আলফাডাঙ্গা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৬:২৫:০৫ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ২৩২ বার পঠিত

Oplus_131072

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গায় ফরিদপুর-১ (নির্বাচনী এলাকা-২১১) আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে আলফাডাঙ্গা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা রিফাত নূর মৌসুমির কার্যালয়ে এসব মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
বিএনপির প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম বেলা ৩টা ১৮ মিনিটে ডেমি কপি মনোনয়নপত্র জমা দেন। একই দিন বিকাল ৪টা ৩০ মিনিটে আরিফুর রহমান দোলনের পক্ষে তার স্ত্রী ডা. মাফরুহা রহমান অরিজিনাল কপি মনোনয়নপত্র জমা দেন।
এদিকে জামায়াতে ইসলামি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. ইলিয়াস মোল্লার পক্ষে বিকাল ৪টা ৫৫ মিনিটে ডেমি কপি মনোনয়নপত্র জমা দেন জামায়াতে ইসলামির সভাপতি মো. কামাল হুসাইন ও সেক্রেটারি মো. হাফিজুর রহমান।
অন্য প্রার্থীরা বোয়ালমারী, মধুখালী এবং ফরিদপুর জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে তাদের মনোনয়নপত্র জমা দেন।
উল্লেখ্য, বাংলাদেশ নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমার কার্যক্রম পরিচালিত হচ্ছে।

আলফাডাঙ্গায় ফরিদপুর-১ আসনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা

আপডেট সময় : ০৬:২৫:০৫ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫