ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

আলফাডাঙ্গায় নিখোঁজের তিন দিন পর বস্তাবন্দী মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার

আজিজুর রহমান দুলাল,আলফাডাঙ্গা (ফরিদপুর):
  • আপডেট সময় : ১২:৪৩:০৯ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫ ১৩৪ বার পঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার শুকুরহাটা গ্রামের সায়েম উদ্দীন বিশ্বাস (পিতা: মালেক বিশ্বাস)-এর ছেলে এবং চাঁদরা নূরানিয়া মাদ্রাসার হেফজখানার ছাত্র মো: আমির হামজা (১৩)-এর বস্তাবন্দী লাশ নিখোঁজের তিন দিন পর উদ্ধার করা হয়েছে।

​পারিবারিক সূত্রে জানা যায়, গত রবিবার, ১৯ অক্টোবর ২০২৫ইং, আনুমানিক সন্ধ্যা ৬টায় আমির হামজা মাদ্রাসা থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। তাকে সর্বশেষ বিকাল সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে বটতলা বাজারের দিকে নীল রঙের সাইকেলে এক অচেনা লোকের সঙ্গে যেতে দেখা যায় বলে জানা গেছে। অনেক খোঁজাখুঁজির পর তার বাবা সায়েম উদ্দীন বিশ্বাস কোথাও সন্ধান না পেয়ে আলফাডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

মঙ্গলবার, ২১ অক্টোবর সন্ধ্যায়, মাদ্রাসা থেকে কিছুটা দূরে চর চাঁদরা গ্রামের মৃত আবুবকর শেখের ছেলে মতিয়ার শেখ আসরের নামাজের পর তার হাঁস খুঁজতে গিয়ে বাড়ির পেছনের একটি পুকুরের পাশে বস্তাবন্দী অবস্থায় লাশটি দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি এলাকার মেম্বার, মাদ্রাসার হুজুর এবং আশেপাশের লোকজনকে জানান। মেম্বার শাহাদত হোসেন সরদার এবং চেয়ারম্যানকে জানানোর পর পুলিশে খবর দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।​লাশ উদ্ধারের সময় দেখা যায়, বস্তার ভেতর লমুখ বেধে পুকুরের পানিতে ডুবিয়ে রাখা হয়েছিল।
​
খবর পেয়ে মধুখালী সার্কেলের এসপি মো: আজম খান ঘটনাস্থলে এসে পৌঁছান এবং দ্রুত লাশটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর নির্দেশ দেন।
​
নিহত আমির হামজার বাবা সায়েম উদ্দীন বিশ্বাস ঘটনাস্থলে এসে লাশটি শনাক্ত করেন এবং সুষ্ঠু বিচারের দাবি জানান। ঘটনার পর তিনি বাকরুদ্ধ হয়ে পড়েন।
​
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) শহিদুল ইসলাম জানান, রবিবার ছেলের বাবা থানায় এসে নিখোঁজের দরখাস্ত করেন। নিখোঁজের দুই দিন পর আজ (২১ অক্টোবর) সন্ধ্যায় খবর পেয়ে তারা লাশ উদ্ধার করেন এবং তদন্ত সাপেক্ষে এর বিচার হবে।
​চাঁদরা নূরানিয়া মাদ্রাসার সুপার/মহতামিম আমিনুল্লাহ তার বক্তব্যে বলেন, ১৯ অক্টোবর এশার নামাজের পর ছেলের বাবা এসে ছেলেকে না পাওয়ার কথা জানান। তিনি আরও উল্লেখ করেন যে আমির হামজা এর আগে একবার মাদ্রাসা থেকে না বলে চলে গিয়েছিলো, পরে তাকে লাহুড়িয়া কালিগঞ্জ এলাকা থেকে পাওয়া যায়। তিনি জানান, এবারের ঘটনা রহস্যজনক এবং মাদ্রাসার পক্ষ থেকেও বিভিন্ন জায়গায় খোঁজ করা হচ্ছিল এবং মাইকিংও করা হয়েছিল।
​এলাকার মেম্বার ও মাদ্রাসার সদস্য শাহাদত হোসেন সরদার ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে করছেন এবং তিনি সঠিক বিচার দাবি করেন। তিনি জানান, মাদ্রাসায় কোনো ছাত্রকে আঘাত না করার নির্দেশ দেওয়া আছে এবং কোনো শিক্ষক তা করলে বহিষ্কার করা হবে।
​পুলিশ বর্তমানে এলাকার লোকজন , মাদ্রাসার শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে কথা বলে ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা করছে। এলাকাবাসীর দাবি, ছেলেটিকে হত্যা করে বস্তাবন্দি করে পানিতে ফেলা হয়েছে এবং তারা এর ন্যায্য বিচার চান।

আলফাডাঙ্গায় নিখোঁজের তিন দিন পর বস্তাবন্দী মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার

আপডেট সময় : ১২:৪৩:০৯ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫