আলফাডাঙ্গায় ধানের শীষের পক্ষে জনসভা
- আপডেট সময় : ০৯:৫৪:০৭ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬ ১৪১ বার পঠিত

ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর বাজারে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম নাছিরের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
জনসভায় উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম নাছির। অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জনতা ব্যাংক ফেডারেল ইউনিয়ন সাবেক সভাপতি, কর্মচারী এসোসিয়েশনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা খান আজিজুর রহমান।
এ সময় আরও বক্তব্য রাখেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান আব্বাস, উপজেলা বিএনপি’র যুগ্ন সম্পাদক আহমেদ সিকদার, বিএনপি নেতা নওশের । এছাড়াও গোপালপুর ইউনিয়ন পরিষদের সকল সদস্যসহ এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান বক্তার বক্তব্যে খান আজিজ বলেন, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে রাজনীতি করেছেন এবং বেগম খালেদা জিয়ার মাধ্যমে আলফাডাঙ্গা কলেজ নির্মাণ করা হয়েছে। তিনি আরও বলেন, আল্লাহর রহমতে তারেক রহমান আগামী দিনে প্রধানমন্ত্রী হবেন, ইনশাল্লাহ। এ সময় তিনি উপস্থিত সকলের প্রতি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
সভাটি পরিচালনা করেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান খসরু। জনসভায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।




















