ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

আলফাডাঙ্গায় জাতীয় যুব দিবস উদযাপিত, যুব র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আজিজুর রহমান দুলাল,আলফাডাঙ্গা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৪:৫৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫ ১৬৩ বার পঠিত

‘প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর যৌথভাবে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য যুব র‍্যালী বের হয়। র‍্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়। এতে স্থানীয় প্রশাসন,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, এনজিও প্রতিনিধি এবং যুব উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।

র‍্যালী শেষে উপজেলা পরিষদের মিনি মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম মাসুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাসেল ইকবাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কমিশনার (ভূমি) এ. কে. এম. রায়হানুর রহমান এবং প্রানী সম্পদ কর্মকর্তা ভবেন বাইন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়।আলোচনা সভা শেষে যুব উন্নয়নের বিভিন্ন প্রকল্পের আওতায় যুব উদ্যোক্তাদের মাঝে মোট ৪ লাখ টাকার ঋণের চেক বিতরণ করা হয়। এছাড়া, বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র ও গাছের চারা তুলে দেওয়া হয়। দারিদ্র্য বিমোচন কর্মকর্তা হিমার্ত বিশ্বাস অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

আলফাডাঙ্গায় জাতীয় যুব দিবস উদযাপিত, যুব র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:৫৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫