আলফাডাঙ্গায় জাতীয় দূযোগ প্রস্ততি দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
- আপডেট সময় : ০৫:২০:০৯ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫ ১১০ বার পঠিত

“দূর্যোগের পূর্বভাস প্রস্তুতি,বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় ঘূর্ণিঝড় সহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১০ মার্চ সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে জনপ্রতিনিধি,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার ভিডিপি সদস্য গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে উপজেলা চত্বরে এক সচেতনতামূলক র্যালী বের করা হয়। র্যালীতে অংশগ্রহণকারীরা দুর্যোগকালীন সময়ে কীভাবে সতর্ক থাকা যায়, সে বিষয়ে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করেন ফায়ার সার্ভিসের টিম লিডার কোহিনুর ইসলাম।
এর পর দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতির গুরুত্ব ও করণীয় সম্পর্কে আলোচনা সভায় দূর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা সাগর হোসেন সৈকতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি এ.কে.এম রায়হানুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন,উপজেলা প্রকৌশলী মো রাহাত ইসলাম,উপজেলা সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) মো মতিউর রহমান, বন কর্মকর্তা মো. লিটন শেখ,ফায়ার সার্ভিসের টিম লিডার কোহিনুর ইসলাম,আনসার ভিডিপির কর্মকর্তা, মো. জামান এবং বিভিন্ন পত্রিকার গণমাধ্যম কর্মী।
বক্তারা দুর্যোগ ঝুঁকি কমানোর জন্য জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান এবং সরকারি-বেসরকারি সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
প্রসঙ্গত, জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস প্রতি বছর ১০ মার্চ পালিত হয়। এই দিবসের মূল লক্ষ্য দুর্যোগ মোকাবিলায় জনগণের সক্ষমতা বৃদ্ধি করা এবং প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমানো।




















