ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

আলফাডাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হ-ত্যা

আজিজুর রহমান দুলাল, আলফাডাঙ্গা (ফরিদপুর):
  • আপডেট সময় : ১২:০৮:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬ ৬০ বার পঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় সুমাইয়া শিমু (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় উপজেলার বুড়াইচ ইউনিয়নের শৈলমারী গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার পর থেকেই নিহতের স্বামী মো. জসীম কাজী পলাতক রয়েছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার শৈলমারী গ্রামের মো. মোস্তফা শেখের মেয়ে সুমাইয়া শিমুর সঙ্গে ২০১৮ সালে প্রেমের সম্পর্কের পর কাঠমিস্ত্রি জসীম কাজীর বিয়ে হয়। তাদের সংসারে শামিউল বারী (৬) নামে এক ছেলে রয়েছে।
নিহতের পরিবারের অভিযোগ, সুমাইয়াকে পরিকল্পিতভাবে হত্যা করে ঘটনাটি আত্মহত্যা হিসেবে দেখাতে মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
অন্যদিকে পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশ জানিয়েছে, পলাতক স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আলফাডাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হ-ত্যা

আপডেট সময় : ১২:০৮:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬