আলফাডাঙ্গায় গরুর হাটে ইজারা টেবিলের টাকা ছিনতাই,আহত ২
- আপডেট সময় : ১২:৫৫:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫ ৩৪০ বার পঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর গরুর হাটের ইজারার আদায় কৃত টাকা ছিনতাই, থানায় অভিযোগ দায়ের করেছে হাট কর্তৃপক্ষের ক্যাশিয়ার।
শনিবার (৩১মে) বিকাল সাড়ে তিনটার দিকে গোপালপুর গরুর হাটে ইজারা আদায়কালে ইজারাদারের নিয়োগকৃত ক্যাশিয়ার শহিদুল শেখ (৫৫)এর উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে আহত করে ক্যাশটেবিল থেকে প্রায় ২লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়।
এবং আগামী হাটে ১লক্ষ টাকা না দিলে হাট বন্ধ করে দেয়ার হুমকি দেয়।
এ সময় অপর ক্যাশিয়ার ভুলু মিয়া (৬৮) এগিয়ে আসলে তাকেও পিটিয়ে আহত করে। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় ক্যাশিয়ার শহিদুল শেখ বাদি হয়ে ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১০/১৫ জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে থানার দ্বায়িত্বে থাকা এস আই সুজন বিশ্বাস বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।




















