ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

আলফাডাঙ্গায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আজিজুর রহমান, আলফাডাঙ্গা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৬:২৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬ ৯৩ বার পঠিত

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় খাল পুনঃখনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১০ মে ২০২৬) সকাল ১১টায় উপজেলার বড়ভাগ দক্ষিণপাড়া সুইজগেট থেকে মিলন শেখের বাড়ি পর্যন্ত গুরুত্বপূর্ণ খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ডক্টর ইলিয়াস মোল্লা এবং সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে যাওয়ায় স্থানীয় কৃষকরা সেচ সংকট ও জলাবদ্ধতার সমস্যায় ভুগছিলেন। বর্ষা মৌসুমে বিভিন্ন এলাকায় পানি জমে কৃষিজমির ক্ষতি হতো এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হতো। পুনঃখনন কার্যক্রম বাস্তবায়নের ফলে পানি প্রবাহ স্বাভাবিক হবে, কৃষিকাজে সেচ সুবিধা বাড়বে এবং স্থানীয় পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, বর্তমান সরকার দেশের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জলাশয় পুনরুদ্ধারে গুরুত্ব দিয়ে কাজ করছে। তিনি বলেন, “খাল পুনঃখনন শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, এটি কৃষক ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।” তিনি স্থানীয় জনগণকে সরকারি উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা করার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য প্রফেসর ডক্টর ইলিয়াস মোল্লা বলেন, এলাকার টেকসই উন্নয়নের জন্য জলাশয় রক্ষা ও পুনরুদ্ধার অত্যন্ত জরুরি। তিনি কৃষি ও পরিবেশবান্ধব বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সরকারের ধারাবাহিক কার্যক্রমের কথা তুলে ধরেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ মাল্টিপারপাস হলরুমে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উন্নয়ন কার্যক্রম, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং স্থানীয় সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম সঞ্চালকের দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানের সভাপতি ইউএনও রিফাত নূর মৌসুমি সমাপনী বক্তব্যে স্থানীয় জনগণের সহযোগিতার মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ড সফলভাবে বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল মান্নান আব্বাস ও সাধারণ সম্পাদক নুর জামাল খসরু, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা রেদোয়ানুন্নবী ও সেক্রেটারি এস এম হাফিজুর রহমান, পৌর বিএনপির সভাপতি মোঃ রবিউল হক রিপন ও সাধারণ সম্পাদক মিয়া হাচিবুর রহমান, পৌর জামায়াতের আমির মাওলানা ওহিদুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান, মধুখালী সার্কেলের এএসপি আজম খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ভবেন বাইন,কৃষি কর্মকর্তা তুষার সাহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত, আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. তাইজুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলফাডাঙ্গায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:২৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬