ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

আলফাডাঙ্গায় কৃষকদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস -২০২৫

আজিজুর রহমান দুলাল- আলফাডাঙ্গা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৯:০৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫ ২৯১ বার পঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ মাল্টিপারপাস হলরুমে এ কংগ্রেসের আয়োজন করা হয়। প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় বাস্তবায়িত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো: শাহাদুজ্জামান।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তুষার সাহা, এ সময় আরও উপস্থিত ছিলেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার ভবেন বাইন, সমবায় অফিসার আনোয়ার হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার মো: রফিকুল ইসলাম, নির্বাচন কমিশনার হোসনূল-অরা তীন সোফিয়া প্রমূখ।

বক্তারা বলেন, কৃষকদের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল, উত্তম কৃষি চর্চা, আধুনিক সেচ প্রযুক্তি, মানসম্মত তথ্য ব্যবস্থাপনা ও ফার্মার্স সার্ভিস সেন্টারের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। এ ধরনের কংগ্রেসে কৃষকদের অভিজ্ঞতা বিনিময়, প্রশিক্ষণ ও উদ্ভাবনী চর্চার সুযোগ তৈরি হয়।

তাছাড়া ফসলের বহুমুখীকরণ,নিরাপদ খাদ্য উৎপাদন, কৃষি উদ্যোক্তা তৈরি, কৃষি পণ্য টেকসই ভ্যালুচেইন সৃষ্টি, অধিক ফলন উৎপাদন, প্রযুক্তি ব্যবহার, নিরাপদ খাদ্য নিশ্চিত, পুষ্টি সমৃদ্ধ ফলজ ও সবজি খামার গড়ে তোলার উপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় কৃষক,সাংবাদিক,রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা দেবাশীষ কর্মকার।

আলফাডাঙ্গায় কৃষকদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস -২০২৫

আপডেট সময় : ০৯:০৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫