ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

আলফাডাঙ্গায় ওবায়দুর মুন্সির হত্যার দ্রুত বিচারের দাবিতে থানায় কয়েকশ জনতা

আজিজুর রহমান- আলফাডাঙ্গা (ফরিদপুর):
  • আপডেট সময় : ১০:৫১:১৮ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ ২২১ বার পঠিত

আলফাডাঙ্গা ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ইছাপাশা গ্রামের ওবায়দুর মুন্সি হত্যার মূল পরিকল্পনাকারীকে মামলা থেকে বাদ দেওয়া এবং মামলা বাদীকে হুমকি দেয়ার প্রতিবাদে কয়েকশ এলাকাবাসী থানায় এসে প্রকৃত অপরাধীকে অর্ন্তভুক্ত এবং সঠিক বিচারের দাবি জানান।

স্থানীয়রা জানায়,গত (১৬ এপ্রিল) বুধবার রাতে পারিবারিক পুর্ব শত্রুতার জেরে আলফাডাঙ্গা উপজেলা ইছাপাশা গ্রামের ওবায়দুর মুন্সি নামের এক যুবককে তার নিজের স্ত্রী দ্বারা শিলপুতা দিয়ে মাথায় আঘাত করে নির্মমভাবে হত্যা করা হয়।

হত্যাকারীর ভায়ের অভিযোগ,এ হত্যার মূল পরিকল্পনাকারী নাইমকে বাদ দিয়ে মাত্র তিনজনকে আসামি করে পুলিশ মামলা নিয়েছে। হত্যার মাস্টারমাইন্ডকে বাদ দেওয়ায়,নাইম ও তার ছোট ভাই বাদিকে হুমকিধামকি দেওয়ার প্রতিবাদে গতকাল শুক্রবার রাত সাড়ে আটটায় থানায় জড়ো হয়ে মামলার প্রকৃত অপরাধীকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক এবং নিরীহ মানুষকে হয়রানি না করার জন্য ওসি হারুনর রশীদের নিকট দাবি জানান।

এ সময় ওসি হারুনর রশীদ জনগণের উদ্দেশ্যে বলেন,এই খুনের সাথে যারা জড়িত আছে আপনাদের সহযোগিতা পেলে প্রকৃত দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে সক্ষম হব।
তিনি আরও বলেন,আপনারা আমার উপর বিশ্বাস রাখতে পারেন অন্যায় ভাবে কেউকে হয়রানির শিকার হতে হবে না।

আলফাডাঙ্গায় ওবায়দুর মুন্সির হত্যার দ্রুত বিচারের দাবিতে থানায় কয়েকশ জনতা

আপডেট সময় : ১০:৫১:১৮ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫