ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

আলফাডাঙ্গায় উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন:বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগ

আজিজুর রহমান দুলাল,আলফাডাঙ্গা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৫:৫৬:১৬ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫ ১২১ বার পঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে সন্ত্রাস,চাঁদাবাজি ও অপহরণের অভিযোগ এনে এক সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপির নেতারা।

শনিবার (৪ অক্টোবর)দুপুরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর মান্নান মিয়া আব্বাস এবং লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক সদস্য সচিব নুর জামান খসরু।

লিখিত বক্তব্যে জানানো হয়,২০২৪ সালের ৫ আগস্টের পূর্বে বিএনএম (বিকল্পধারার জাতীয় ঐক্যমঞ্চ) নির্বাচনে অংশ নেওয়ার দায়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত হন কামরুল ইসলাম দাউদ, রমজান, নজরুল, মুশা, আঃ ছালাম (সানাল), হায়দার ও নাজমুলসহ একাধিক নেতা।

তবে বহিষ্কৃত হয়েও তারা বিএনপির নাম ব্যবহার করে এলাকায় চাঁদাবাজি,দাঙ্গা-হাঙ্গামা ও সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনের মতো কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা।

খসবুর রহমান খোকনের বিরুদ্ধে অভিযোগ:
সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়,এই কর্মকাণ্ডের পেছনে বিএনপির এক সময়ের প্রভাবশালী নেতা খসবুর রহমান খোকনের প্রত্যক্ষ সহযোগিতা রয়েছে।

বক্তারা বলেন,খোকন বর্তমানে আওয়ামী লীগের সঙ্গে গোপন আঁতাত করে আলফাডাঙ্গা বণিক সমিতির নির্বাচন কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন, অথচ তিনি নিজে বণিক সমিতির সদস্য নন। তার নেতৃত্বে বাজারের মাসিক চাঁদার টাকা আত্মসাৎ করা হচ্ছে বলেও অভিযোগ ওঠে।

আব্দুর মান্নান আব্বাস বলেন,জাটিগ্রামের রফিক মেম্বারকে অপহরণ করে শারীরিকভাবে হেনস্তা করা হয়েছে। বোয়ালমারীর চাঁদ মিয়া ও দুলু চৌধুরীকে আলফাডাঙ্গা ডাকবাংলোর সামনে মারধর করা হয়।
উপজেলা যুবদল আহ্বায়ক মোঃ শাহিন মোল্যাকে থানার সামনে অতর্কিত আক্রমণ করা হয়েছে।
বিএনপির বনি আমিন ও কারা নির্যাতিত নেতা উজ্জল শেখকে অপহরণ করে মুক্তিপণ দাবি করা হয়েছে।
এই বিষয়ে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাজালাল আলম বলেন,“বনি আমিনের দায়ের করা মামলার এজাহার অনুযায়ী তদন্ত চলছে। যাদের বিরুদ্ধে আইনগত অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ কোনো রাজনৈতিক দলের অভ্যন্তরীণ বিষয়ে পক্ষপাতিত্ব করে না।
প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষায় নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে।”
আলফাডাঙ্গা উপজেলা বিএনপির এই সংবাদ সম্মেলন স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনার সৃষ্টি করেছে। দলীয় শৃঙ্খলাভঙ্গ,অভ্যন্তরীণ কোন্দল এবং প্রশাসনের ভূমিকাকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। সামনের দিনে এ বিষয়ে আরও রাজনৈতিক প্রতিক্রিয়া আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আলফাডাঙ্গায় উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন:বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগ

আপডেট সময় : ০৫:৫৬:১৬ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫