ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

আলফাডাঙ্গায় আনন্দঘন পরিবেশে পহেলা বৈশাখ অনুষ্ঠিত 

আজিজুর রহমান দুলাল- আলফাডাঙ্গা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৭:৪১:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ ১৫৭ বার পঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গায় যাক চমকপূর্ণ বাঙালি জাতির  ঐতিহ্যবাহী একটি সার্বজনীন লোকউৎসব পহেলা বৈশাখ অনুষ্ঠিত হয়েছে। 

প্রতি বছরের ন্যায় এ বছরও আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় বাংলা নতুন বছরকে। অতীতের সকল ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হয় নববর্ষ।

পহেলা বৈশাখ।১৪ এপ্রিল সোমবার, বাংলা ১৪৩২ বঙ্গাব্দ। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবালের সভাপতিত্বে সকাল ৮টায় শোভাযাত্রার আয়োজন করা হয়।

বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা উপজেলা চত্বর থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলায চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী-শিক্ষক,সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সাংস্কৃতিক সংগঠক এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। শোভাযাত্রায় ঘোড়ার গাড়ি হাতে লেখা বিভিন্ন ফেস্টুন, দোতরা সহ নানা মুখোশ ও বাদ্য-বাজনায় গ্রামীণ ও লোকজ ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়।

সকাল ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের মাল্টিপারপাস হলরুমে উপজেলা বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান,অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করা হয়।

পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পান্তা ভাতের ব্যবস্থা করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ,কে,এম রায়হানুর রহমান, থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ হারুন অর রশিদ,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা প্রমুখ উপস্থিত ছিলেন।

আলফাডাঙ্গায় আনন্দঘন পরিবেশে পহেলা বৈশাখ অনুষ্ঠিত 

আপডেট সময় : ০৭:৪১:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫