ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

আলফাডাঙ্গায় আগুনে পুড়ে গেছে বসতঘর

আজিজুর রহমান দুলাল-আলফাডাঙ্গা:
  • আপডেট সময় : ০৩:১০:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩ ১৯৭ বার পঠিত

ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার দিগনগর বাজার সংলগ্ন পবনবেগ মালো পাড়ার সুজিৎ মালোর একটি মাত্র টিনের বসতঘরসহ মূল্যবান জিনিসপত্র আগুনে পুড়ে গেছে।

রবিবার (২২ অক্টোবর) আনুমানিক সকাল ১১টার সময় আকস্মিক ভাবে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় বাড়ির মালিক সুজিৎ মালো (৬০) ছাড়া, বাড়িতে আর কেউ ছিলনা। হঠাৎ ঘরের ভিতরে আগুন দেখতে পেয়ে চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রন করার চেষ্টা করে ব্যর্থ হয়। চোখের পলকে পুরো ঘর ও ঘরের মালামাল আগুনে ভস্মীভূত হয়ে যায়।

তাৎক্ষণিক আশেপাশের লোকজন বোয়ালমারী ফায়ার সার্ভিস অফিসে এবং আলফাডাঙ্গা থানায় ফোন করে বিস্তারিত জানালে,থানার এসআই ইউনুছ সঙ্গীয় ফোর্স নিয়ে ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট সংবাদ পাওয়ার পর আগুন নিয়ন্ত্রণের জন্য আসলেও ততক্ষণে পুড়ে ছাই। ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুল খালেক সাংবাদিকদের জানান, ধারণা করা হচ্ছে যে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

বাড়ির মালিকের নিকট ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাইলে তিনি বলেন, পূজার হওয়ায় অনেক মূল্যবান জিনিসপত্র ঘরে ছিল যার মূল্য প্রায় পাঁচ লাখ টাকার মত।

এ সংবাদ পেয়ে গোপালপুর ইউপি পরিষদের চেয়ারম্যান খান সাইফুল ইসলাম ছুটে আসেন এবং দুঃখ ও সমবেদনা প্রকাশ করেন ।

আলফাডাঙ্গায় আগুনে পুড়ে গেছে বসতঘর

আপডেট সময় : ০৩:১০:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩