ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

আমাদের কোনো দুর্বলতা নেই- বাণিজ্যমন্ত্রী

শিল্পী আক্তার- রংপুর :
  • আপডেট সময় : ০৬:৩৮:০৮ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩ ২৫১ বার পঠিত

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন,তেল, চিনি, ডাল আমদানি করতে হয়। গ্লোবালি এসবের দাম কমলে এখানেও কামানো হয়। এ বিষয়ে আমাদের কোনো দুর্বলতা নেই।
মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে রংপুর জিলা স্কুল মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মধ্যেও কিছু দেশ কম দামে পণ্য বিক্রি করলেও বাংলাদেশে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী কখনো কখনো সুযোগ নেয়। এ নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের নজরদারি রয়েছে। সরকারেরও সদিচ্ছা আছে। মন্ত্রণালয়ের হয়তো জনবল সংকট রয়েছে, তারপরও সরকার এ বিষয়ে খুবই সিরিয়াস।

দেশের অবস্থার ওপর অনেক কিছু নির্ভর করে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, এরপরও সরকার চেষ্টা করছে। এক কোটি মানুষকে সাশ্রয়ী মূল্যে চাল, ডাল, তেল টিসিবির মাধ্যমে দেয়া হচ্ছে। এ বিষয়ে সরকার যথেষ্ট সংবেদনশীল। সাধারণ মানুষের প্রতি খেয়াল রাখছে। দেশে প্রায় সাড়ে তিন থেকে সাড়ে তিন কোটি কোটি মানুষ দারিদ্র সীমার নিচে আছে। তারপরও সরকার ৫ কোটির বেশি মানুষকে এই সুবিধাগুলো দিচ্ছে।

২ আগস্ট প্রধানমন্ত্রীর রংপুর সফর প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ১১ বছর আগে রংপুরে এসে রংপুর বিভাগের উন্নয়নের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। তিনি তার সর্বোচ্চ দায়িত্ব পালন করেছেন। তিনি ইতিপূর্বে রংপুরের উন্নয়ন করেছেন এবারও খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় বিষয়ে উন্নয়ন করবেন।
এই জনসভায় প্রধানমন্ত্রী নিজেই সুখবর দেবেন।

স্থানীয় নেতাদের কী দাবি থাকছে প্রধানমন্ত্রীর কাছে তা নিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, তিস্তার দুই পাড়ের উন্নয়ন, দ্রুত গ্যাসের সংযোগ, ইন্ডাস্ট্রিয়াল বেল্ট করা, অর্থনৈতিক জোন করা, ষ মহাসড়কের কাজ আরও ত্বরানিত করা। আমরা আশা করি আমাদের এসব চাওয়া খুব দ্রুত তিনি পূরণ করবেন।

এসময় রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

আমাদের কোনো দুর্বলতা নেই- বাণিজ্যমন্ত্রী

আপডেট সময় : ০৬:৩৮:০৮ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩