ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

আমরা আগের দিনের পুলিশ হতে চাইনা দেবহাটায় পুলিশ সুপার মনিরুল ইসলাম

আব্দুল্লাহ আল মামুন- দেবহাটা (সাতক্ষীরা):
  • আপডেট সময় : ০৯:২৪:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫ ১১৭ বার পঠিত

দেবহাটায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, চোরাচালান ও ভূমিদস্যু সহ সকল অপরাধ প্রতিরোধে পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১১ আগষ্ট ২০২৫,সোমবার বিকালে সখিপুর ইউনিয়ন পরিষদ চত্বরে উক্ত পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।
দেবহাটা থানা পুলিশের আয়োজনে ও দেবহাটা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি সাতক্ষীরা জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম তার বক্তব্যে বলেন, সাতক্ষীরা জেলার মধ্যে কোন প্রকার অরাজকতা করলে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে। সন্ত্রাসী,মাদক ব্যবসায়ীরা সে যেই হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না, দেবহাটার খলিশাখালীতে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে অবৈধ ভাবে জমি জায়গা দখল করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জন্য পুলিশ সবসময় তৎপর রয়েছে। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে দেবহাটায় একটি পুলিশ ক্যাম্প স্থাপন করা হবে। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন অতিরিক্ত সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মুকিত হাসান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব,মিথুন সরকার, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) জনাব,মো: হাফিজুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, ঢাকা আহ্ছানিয়া পরিচালক ইকবাল মাসুদ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম,উপজেলা ইউনিক সদস্য জিয়াউর রহমান জিয়া, সখিপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন প্রমুখ।

এছাড়া বক্তারা আরও বলেন, যে বা যারা কোন প্রকার অরাজকতা ও বিশৃঙ্খলার সৃষ্টি করবে এবং অপরাধ কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে তাদেরকে আইনের আওতায় নিয়ে তদন্ত পূর্বক অবিলম্বে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের আহবান জানান।

আমরা আগের দিনের পুলিশ হতে চাইনা দেবহাটায় পুলিশ সুপার মনিরুল ইসলাম

আপডেট সময় : ০৯:২৪:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫