ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

আমদানি বন্ধের অজুহাতে হিলিতে বেড়েই চলেছে পেঁয়াজের দাম

মোঃ ওয়াজ কুরনী-দিনাজপুর:
  • আপডেট সময় : ০২:২১:৩৮ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪ ১৮৯ বার পঠিত

ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধের কারনে দিনাজপুরের হিলিতে এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি ২০ টাকা বেড়েছে দেশি পেঁয়াজের দাম। বর্তমানে দেশি পেঁয়াজ কেজি প্রতি ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। হঠাৎ করে দাম বৃদ্ধির কারনে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষগুলো।

আমদানি বন্ধের কারনে মোকামগুলোতে কৃষকরা সিন্ডিকেট করে দাম বৃদ্ধি করেছে বলে অভিযোগ খুচরা ব্যবসায়ীদের। দ্রুত ভারত থেকে পেঁয়াজ আমদানির দাবী সাধারণ ক্রেতাদের।

শনিবার (০৪ মে) সকালে হিলির বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা মিজানুর রহমান বলেন, আমার একটি হোটেল আছে। সেই খাবার হোটেলে বিভিন্ন রান্না করতে প্রতিদিন তার হোটেলের জন্য ৫ কেজি পেঁয়াজের প্রয়োজন হয়। হঠাৎ করে পেঁয়াজের দাম বৃদ্ধির কারনে বিপাকে পড়তে হচ্ছে তাকে। কারন পর্যাপ্ত পেঁয়াজ দিয়ে রান্না করতে পারছেন না তারা। যদি পেঁয়াজের দাম কমতো তাহলে হোটেল মালিকদের অনেক সুবিধা হতো। সেই সাথে তিনি ভারত থেকে পেঁয়াজ আমদানির জন্য অনুরোধ জানান।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাকিল মাহমুদ বলেন, প্রতিদিনই মোকামে পেঁয়াজের দাম বৃদ্ধি পাচ্ছে। কারন কৃষকরা এখন পেঁয়াজ সিন্ডিকেট করে বিক্রি করছেন। এখন প্রায় সব পেঁয়াজ শুকনো যার ফলে তারা বেশি দিনে স্টক করে রাখছে। এতে করে মোকামে বৃদ্ধি পেয়েছে দেশি পেঁয়াজের। যদি ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয় তাহলে দেশি পেঁয়াজের দাম অনেকটাই কমে যাবে। পেঁয়াজের দাম বেশি হওয়ার কারনে আগের থেকে ক্রেতা অনেকটাই কমে গেছে। যার ফলে বিক্রিও অনেক কম হচ্ছে।

আমদানি বন্ধের অজুহাতে হিলিতে বেড়েই চলেছে পেঁয়াজের দাম

আপডেট সময় : ০২:২১:৩৮ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪