ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

আবারও কুড়িগ্রাম-১ আসনে নৌকার মাঝি হলেন আছলাম হোসেন সওদাগর

রফিকুল ইসলাম রনজু-কুড়িগ্রাম:
  • আপডেট সময় : ০৯:৩৮:২৩ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩ ১৩৭ বার পঠিত

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভূরুঙ্গামারী-কচাকাটা) আসন থেকে নৌকার মনোনয়ন পেয়েছেন মোঃআছলাম হোসেন সওদাগর এমপি। তিনি গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে, মনোনয়ন পেয়ে দীর্ঘদিনের আসন দখল করেন।

আসন্ন নির্বাচনে এ আসনের জন্য আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি রেজোয়ানুল হক চৌধুরী শোভন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা জামান, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-সম্পাদক ডা. মাহফুজার রহমান উজ্জ্বল, সন্তোষপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লিয়াকত আলী লাকু, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম, সাবেক ছাত্রনেতা ইসহাক আলী জিকোসহ বেশ কয়েকজন আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দেন।

মনোনয়ন সংগ্রহের পর থেকেই কুড়িগ্রাম-১ আসনে কে পাবেন নৌকার মনোনয়ন এ নিয়ে সাধারণ মানুষের মাঝে টান-টান উত্তেজনা বিরাজ করে। ব্যাপক কৌতুহলে,সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে, অবশেষে ২৬ নভেম্বর বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে কুড়িগ্রাম-১ আসনের নৌকা প্রার্থী হিসেবে মোঃআছলাম হোসেন সওদাগর এমপি’র নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের।

ঘোষনা শেষে নাগেশ্বরীতে একটি আনন্দ মিছিল বের করে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নৌকা পাগল ভোটারসহ দলীয় নেতা-কর্মী। মিছিল শেষে পথসভা, পরে সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

প্রকাশ থাকে যে, মোঃ আছলাম হোসেন সওদাগর এর আগে উপজেলা আওয়ামী লীগের সাধরণ সম্পাদক এবং উপজেলা চেয়ারম্যান হিসেবেও নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে তিনি নাগেশ্বরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং রয়েছেন সংসদ সদস্য হিসেবে।

ট্যাগস :

আবারও কুড়িগ্রাম-১ আসনে নৌকার মাঝি হলেন আছলাম হোসেন সওদাগর

আপডেট সময় : ০৯:৩৮:২৩ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩