ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

আপনাদের সন্তান হিসাবে ঈগল পাখি মার্কায় ভোট চায়: এ্যাড.জামাল হোসেন মিয়া

শরিফুল হাসান - সালথা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৯:৪৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪ ১৪১ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুর -২ (সালথা-নগরকান্দা) আসনের স্বতন্ত্র প্রার্থী এ্যাডভোকেট জামাল হোসেন মিয়া বলেছেন, এই জনপদের নির্যাতিত নিপীড়িত ভাগ্যহারা মানুষের ভাগ্যউন্নয়নে কঠিন
চ্যালেঞ্জ গ্রহন করেছি।
এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আপনাদেরকে আমার পাশে থাকতে হবে। আর আমি আপনাদের পাশে থেকে, সাথে থেকে নিজের জীবন বাজী রেখে, আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো। আমি আপনাদের ভোটে এমপি হয়ে, আপনাদের শাসক হতে চাই না। বিভিন্ন জায়গায় শুনছি নৌকা প্রতীকের প্রার্থী ও তার গুন্ডা বাহিনি বলে বেড়াচ্ছে ভোট কেটে নিয়ে যাবে, আমি বলতে চাই ভোট কাটা তো দূরের কথা, ভোট কাটার কথা চিন্তা করারও লোক খুজে পাবেন না। তিনি বলেন, আমার ভোটের গাঁয়ে কেউ হাত দিলে, সালথা নগরকান্দার কোন জনগনকে কিছু বলবো না, যে নেতার হুকুমে ভোট কাটবেন ওই নেতাকে আমি চিরতরে এই দেশ থেকে বিতাড়িত করে দিবো। আমি মুক্তিযোদ্ধার সন্তান আমি কাউকে ভয় পাই না। সালথা নগরকান্দায় এমন কোন মায়ের পুত নেই যে আমার ভোটের গাঁয়ে হাত দেয়। এই এলাকায় আমার নাড়ী তো রয়েছে, এই এলাকার মানুষের সাথে আমার উঠাবসা ছোট বেলা থেকে। কেউ আমার ভাই, কেউ চাচা, কেউ বন্ধু, অনেকেই আমার পরিবারের আত্মীয় রয়েছেন । তাই কাউকে আমি ভয় পাই না।চারিদিকে যে বর উঠেছে আগামী ৭ তারিখ আমার ঈগল প্রতিক মার্কা বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী হবে ইনশাআল্লাহ। সোমবার (১ লা জানুয়ারী) সন্ধ্যায় সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে তরুন উদীয়মান আওয়ামীলীগ নেতা কাইয়ুম মোল্লার আয়োজনে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সালথা উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়ার সভাপতিত্বে, এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী ছাব্বির আলী, সাবেক উপজেলা ভাইস- চেয়ারম্যান লেবু মোল্লা, যদুনন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক মোল্লা, উপজেলা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি সৈয়দ আলী, আওয়ামীলীগ নেতা কামরুল গাজী, উপজেলা কৃষকলীগের যুগ্ন সাধারন সম্পাদক আবু বক্কর ফকির, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাবি মাতুব্বর, রত্তন মাতুব্বর, আওয়ামীলীগ নেতা হাকিম মোল্লা, যদুনন্দী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি হান্নান মৃধা, আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠন হাজারো নেতৃবৃন্দ।

আপনাদের সন্তান হিসাবে ঈগল পাখি মার্কায় ভোট চায়: এ্যাড.জামাল হোসেন মিয়া

আপডেট সময় : ০৯:৪৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪