ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

আন্তর্জাতিক গুণী সম্মাননা পেলেন ফুলবাড়ীর আজম মন্ডল রানা

আমিনুল ইসলাম- ফুলবাড়ী (দিনাজপুর):
  • আপডেট সময় : ১১:২২:০৮ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪ ৪৮০ বার পঠিত

সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় স্বপ্ননীল স্বীকৃতি সাহিত্যচর্চা পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক গুণী সম্মাননা পেলেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী আজম মন্ডল রানা।

আজম মন্ডল রানা উপজেলার বেতদিঘী ইউনিয়নের কড়াই গ্রামের সন্তান। পেশায় বিশিষ্ট ঠিকাদার ও ব্যবসায়ী।

ঢাকাস্থ স্বপ্ননীল সাহিত্যচর্চা পরিষদের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীর মোড়ক উন্মোচন ও আন্তর্জাতিক গুণীজন সম্মাননা প্রদান উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি বিশিষ্ট সাহিত্যনুরাগী এস.এম মুজিবুর রহমান, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কবি সাহিত্যিক ও সমাজসেবক গুল আফরোজ আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত কবি ও মিডিয়া ব্যক্তিত্ব রেজা উদ্দিন স্টালিন, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রাবন্ধিক শিক্ষাবিদ, আইনজীবী ও সাংবাদিক ডা. মুহাম্মদ আবু তাহের, বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক শিক্ষা ও ক্রীড়ানুরাগী ব্যক্তিত্ব আজম মন্ডল রানা প্রমুখ।
শেষে আনুষ্ঠানিকভাবে বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী আজম মন্ডল রানার হাতে সম্মাননা স্মারক স্বরূপ ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের অতিথিদ্বয়।
উল্লেখ্য, আজম মন্ডল রানা দীর্ঘদিন যাবৎ সমাজের অসহায়, অবহেলিত ও নিপীড়িত মানুষদের পাশে দাঁড়িয়ে আসছেন।

এছাড়াও তিনি এলাকার রাস্তাঘাট সংস্কার, মসজিদ-মাদ্রাসা নির্মাণ, অসহায়দের বিবাহ দান, চিকিৎসাসেবা প্রদান, সড়ক দুর্ঘটনা রোধে ভূমিকাসহ বিভিন্নভাবে আর্থিক সহায়তা করেন। যুব সমাজকে মাদক থেকে ফিরিয়ে আনতে ক্রীড়া অঙ্গণেও ব্যাপক অবদান রেখেছেন।

আন্তর্জাতিক গুণী সম্মাননা পেলেন ফুলবাড়ীর আজম মন্ডল রানা

আপডেট সময় : ১১:২২:০৮ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪