ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

আন্তঃজেলা অনলাইন প্রতারক চক্রের চার সদস্য গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:৩৭:০৬ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫ ৭৯ বার পঠিত

Oplus_131072

অনলাইন প্রতারণা মামলায় আন্তঃজেলা প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী জেলা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৬টি মোবাইল ফোন ও ১৬টি সিমকার্ড উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন ফরিদপুর জেলার ভাঙ্গা থানার দুলকুণ্ডু গ্রামের মান্নান বেপারীর ছেলে মো. পান্নু বেপারী (২৯), কালা মিয়া মাতুব্বরের দুই ছেলে মো. রাজু মাতুব্বর (৩২) ও মো. সাজু মাতুব্বর (২৮) এবং পাতরাইল দিঘিরপাড় গ্রামের মো. কুদ্দুস তালুকদারের ছেলে মো. মাসুদ তালুকদার (৩৫)।

রোববার (২০ এপ্রিল) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শরীফ আল রাজীব, পিপিএম-সেবা এ তথ্য জানান।

তিনি জানান, গত ১৬ এপ্রিল দুপুরে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর দাশপাড়া গ্রামের বাসিন্দা প্রতিভা রানী দাসকে সোনালী ব্যাংকের কর্মকর্তা পরিচয়ে ফোন দেয় প্রতারকরা। পরে তার মোবাইলে প্রেরিত ওটিপি সংগ্রহ করে কিস্তিতে মোট ৮ লাখ টাকা আত্মসাৎ করে। ঘটনার পর ১৮ এপ্রিল বালিয়াকান্দি থানায় একটি প্রতারণা মামলা দায়ের করা হয়। এরপর তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশের একটি চৌকস টিম গত ১৯ এপ্রিল ফরিদপুরের ভাঙ্গা থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ৪টি স্মার্টফোন, ২টি বাটন ফোন এবং বিভিন্ন অপারেটরের ১৬টি সিমকার্ড উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা দীর্ঘদিন ধরে ব্যাংকের গ্রাহকদের ফোন করে ওটিপি সংগ্রহ করে টাকা আত্মসাৎ করে আসছিল।আসামিদের আদালতে পাঠানো হয়েছে এবং আত্মসাৎকৃত অর্থ উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :

আন্তঃজেলা অনলাইন প্রতারক চক্রের চার সদস্য গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:৩৭:০৬ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫