ঢাকা ০৩:১০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

আত্রাই নদের অভয়াশ্রমে নিষিদ্ধ জাল দিয়ে মাছ লুটের অভিযোগে রিংজাল জব্দ

আব্দুল মজিদ মল্লিক- নওগাঁ :
  • আপডেট সময় : ০৬:৫০:০৮ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫ ৭৭ বার পঠিত

নওগাঁর মান্দায় আত্রাই নদের বাগাতিপাড়া কবরতলাদহ অভয়াশ্রম ও আশপাশের এলাকা থেকে নিষিদ্ধ জাল দিয়ে মাছ লুটের অভিযোগ উঠেছে। নদের পানি কমে যাওয়ার সুযোগ নিয়ে মৎস্যজীবীদের পাশাপাশি এলাকার কিছু অসাধু লোকজন গত কয়েকদিন ধরে অবাধে মাছ লুট করে নিয়ে যাচ্ছেন।

এমন অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে অভয়াশ্রম এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর। এসময় সেখান থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ রিংজাল জব্দ করা হয়েছে। জানা গেছে, নদের বাগাতিপাড়া অভয়াশ্রমসহ এর আশপাশের এলাকায় শতশত নিষিদ্ধ চায়না রিংজাল ফেলে মাছ শিকার করা হচ্ছে। এর পাশাপাশি ব্যবহার করা হচ্ছে নিষিদ্ধ কচাল জালও।

হঠাৎ করে নদের পানি কমে যাওয়ায় দেশিয় প্রজাতির বিভিন্ন মাছ লুটের নেশায় মেতে উঠেন কিছু অসাধু লোকজন।
নাম প্রকাশে অনিচ্ছুক বাগাতিপাড়া এলাকার একজন বাসিন্দা বলেন, নদের পানি কমতে থাকায় গত ৩-৪ দিন ধরে অভয়াশ্রম এলাকায় রিংজাল ফেলার হিড়িক পড়ে গেছে। অনেকে আবার নতুন রিংজাল কিনেছেন মাছ শিকারের জন্য।

এসব দেখে মনে হচ্ছে যেন অভয়াশ্রমে মাছ লুটের মহোৎসব চলছে। এব্যাপারে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দিপংকর পাল বলেন, আত্রাই নদে বিভিন্ন প্রজাতির মাছ সংরক্ষনের জন্য বুড়িদহ ও বাগাতিপাড়া কবরতলাদহ এলাকায় অভয়াশ্রম করা হয়েছে। খরা মৌসুমে নদের পানি কমে গেলে অভয়াশ্রম দুটিতে মাছ সংরক্ষণ থাকবে। নতুন পানি এলে এখান থেকে মাছের পোনা সারা নদে ছড়িয়ে পড়বে।

নওগাঁর মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম মিয়া বলেন, উপজেলা পরিষদ ও মৎস্য দপ্তরের অর্থায়নে আত্রাই নদের ভাটি এলাকায় দুটি অভয়াশ্রম করা হয়েছে। অভয়াশ্রম এলাকায় মাছ শিকার করার সংবাদে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রিংজাল জব্দ করা হয়। অভয়াশ্রমে মাছ সুরক্ষার জন্য আগামিকাল বুধবার এলাকাবাসীর সাথে মতবিনিময় করা হবে।

ট্যাগস :

আত্রাই নদের অভয়াশ্রমে নিষিদ্ধ জাল দিয়ে মাছ লুটের অভিযোগে রিংজাল জব্দ

আপডেট সময় : ০৬:৫০:০৮ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫