ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

আত্রাইয়ে হত্যা চেষ্টা মামলায় ইউপি চেয়ারম্যানসহ ৯ জন কারাগারে

আব্দুল মজিদ মল্লিক-আত্রাই (নওগাঁ):
  • আপডেট সময় : ০৯:৩৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩ ৩২৩ বার পঠিত

নওগাঁর আত্রাইয়ে হত্যা চেষ্টা মামলায় উপজেলার বিশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান তোফাসহ ৯ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

গতকাল মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদের আদালতে ওই ৯ জন জামিনের জন্য আবেদন করলে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ কোর্ট ইন্সপেক্টর মাসুদ রানা।

মামলা সূত্রে জানা যায়, চলতি বছরের ১লা আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে বিশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান মোল্লা মোটরসাইকেল নিয়ে ইউনিয়নের সমসপাড়া বাজারে দলীয় অফিসে যাচ্ছিলেন।

এ সময় ভাঙ্গা-জাঙ্গাল বাজারে পৌঁছালে কয়েকজন যুবক পথরোধ করে এলোপাতাড়ি মারধর করে তার বাম পা ভেঙে দেওয়াসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। মৃত্যু নিশ্চিত ভেবে তাকে রেখে চলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে সংবাদ পেয়ে আবদুল মান্নানের বড় ভাই চাঁন মোল্লা ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে নেয়। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনার পরের দিন চাঁন মোল্লা বাদী হয়ে বিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান তোফাকে প্রধান আসামি করে ২২ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। পরে চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান তোফাসহ ১৮ জন আসামি উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন নিয়ে আসেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় তোফাজ্জল হোসেনসহ নয়জন আসামি গতকাল মঙ্গলবার আদালতে হাজির হয়ে আবারও জামিনের আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বাদী চাঁদ মোল্লা বলেন,আমার ছোট ভাইকে হত্যার উদ্দেশে অন্যায়ভাবে জখম করা হয়েছে। এমন জঘন্যতম অপরাধের জন্য আমি এর সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে রাষ্ট্রেপক্ষের বিশেষ কৌশলী আবদুল খালেক বলেন, আসামিরা উচ্চ আদালতে জামিনের জন্য আবেদন করেছিল। কিন্তু আদালত তাদের ৬ সপ্তাহের মধ্যে জেলা দায়রা ও জজ আদালতে হাজিরা দিতে নির্দেশনা দিয়েছিল। আর এ সময়ের মধ্যে পুলিশ তাদের আটক করবে না। মঙ্গলবার আসামিরা স্বশরীরে হাজিরা দিতে এসেছিল। বিচারক কাগজপত্র দেখার পর তাদের জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আত্রাইয়ে হত্যা চেষ্টা মামলায় ইউপি চেয়ারম্যানসহ ৯ জন কারাগারে

আপডেট সময় : ০৯:৩৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩