ঢাকা ০৬:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

আত্রাইয়ে শিক্ষার্থীদের ভৌগোলিক জ্ঞান বৃদ্ধিতে বিদ্যালয়ে মানচিত্র স্থাপন

আব্দুল মজিদ মল্লিক- নওগাঁ:
  • আপডেট সময় : ০২:২০:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ১১৫ বার পঠিত

নওগাঁর আত্রাইয়ে প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ে বাংলাদেশের মানচিত্র স্থাপনের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামাল হোসেনের পরিকল্পনা ও তত্ত্বাবধানে এ উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, জাতীয় পরিচয় ও ভৌগোলিক জ্ঞান বৃদ্ধিই এ কর্মসূচির মূল লক্ষ্য।

ইউএনও মো. কামাল হোসেন বলেন, “বিদ্যালয় প্রাঙ্গণে মানচিত্র স্থাপনের মাধ্যমে শিক্ষার্থীরা বাংলাদেশের সীমানা, নদ-নদী,ঐতিহাসিক স্থান ও প্রশাসনিক বিভাগ সম্পর্কে সহজেই জানতে পারবে। এটি তাদের মাঝে জাতীয়তাবাদী চেতনা ও দেশের প্রতি দায়িত্ববোধ তৈরি করবে।”

উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার জানান, ইতোমধ্যে আত্রাই উচ্চ বিদ্যালয়, দ্বীপচাঁদপুর রফাতুল্লাহ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, গুড়নই সিনিয়র মাদ্রাসা,ও বিয়াম স্কুল অ্যান্ড কলেজসহ কয়েকটি প্রতিষ্ঠানে মানচিত্র স্থাপন সম্পন্ন হয়েছে। বাকি বিদ্যালয়গুলোতেও পর্যায়ক্রমে কাজ শেষ হবে।

স্থানীয় শিক্ষক, অভিভাবক ও শিক্ষাবিদরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন,”মানচিত্র শুধু ভৌগোলিক জ্ঞানই বাড়াবে না, শিশুদের মনে দেশাত্মবোধও গড়ে তুলবে।

এদিকে,আজকের শিশুদের মেধা ও সৃজনশীলতা বিকাশে আত্রাইয়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে “স্টুডেন্ট অব দ্য ডে” কর্মসূচি পালন এবং জরুরি তথ্য প্রদানের জন্য  “আলাপন বোর্ড” স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এ পদক্ষেপ শিক্ষার্থীদের মনোবল ও সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

ট্যাগস :

আত্রাইয়ে শিক্ষার্থীদের ভৌগোলিক জ্ঞান বৃদ্ধিতে বিদ্যালয়ে মানচিত্র স্থাপন

আপডেট সময় : ০২:২০:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫