ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

আত্রাইয়ে টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন

আব্দুল মজিদ মল্লিক-আত্রাই (নওগাঁ):
  • আপডেট সময় : ০৩:৩০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩ ১৩৮ বার পঠিত

নওগাঁর আত্রাইয়ে আশ্বিনের  শেষ সপ্তাহে টানা দুই দিনের বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। গত দুই দিনের ভারী বৃষ্টিপাতে উপজেলার  বিভিন্ন স্থানে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় যান ও মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। গুরুত্বপূর্ণ কাজ ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছে না বাসিন্দারা।

দুদিনের টানা বৃষ্টিতে বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এছাড়াও জরুরি প্রয়োজনে বের হওয়া সাধারণ মানুষেরা চরম বিপাকে। এ ছাড়াও বৃষ্টিতে দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষেরা। গত মঙ্গলবার দিবাগত রাত থেকে এ পর্যন্ত টানা বৃষ্টিপাতের ফলে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষরা। বিশেষ করে ব্যাটারি চালিত অটোরিকশা ও ভ্যান চালকরা। যাত্রী না থাকায় সারাদিনে তারা আয় করতে পারছেন না। ফলে পরিবার নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা ।

উপজেলার ভবানীপুর স্টান্ডে সুরুজ সোনার নামের  পান বিক্রেতা জানান, বৃষ্টির কারণে মানুষজন বাড়ি থেকে বের হতে না পারায় বিক্রি অনেক কমে গেছে। বৃষ্টির সময় দোকানে আয় কমে যায়। ফলে সংসার চালানো কষ্টকর হয়ে পড়ে।

দিনমজুর রহিদুল জানান, আমরা প্রতিদিন কাজ করে খাই দুদিনের বৃষ্টিতে কাজ করতে পারছি না অনেক কষ্ট  দিন পার করছি।

এ ছাড়াও টানা বৃষ্টিতে অসহনীয় ভোগান্তিতে পড়তে হচ্ছে ব্যাংকসহ সকল অফিসের কর্মকর্তা-কর্মচারীদের। বিভিন্ন এনজিও কর্মীদেরও নানা সমস্যায় পড়তে হচ্ছে বৃষ্টির কারণে। এনজিও কর্মী এখলাস মল্লিক জানান বৃষ্টির কারণে কেউ বাড়ি থেকে বাহির হচ্ছেনা জীবিকার তাগিদে অনেকটা বাধ্য হয়েই বাড়ি থেকে বাহির হয়েছি কিস্তি আদায়ের জন্য। তবে সাধারণ মানুষের এ চরম দূর্দশায় আদায় তেমন হচ্ছে না।

আত্রাইয়ে টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন

আপডেট সময় : ০৩:৩০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩