ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

আত্রাইয়ে ছাত্রীদের যৌন হয়রানী, শিক্ষককে গণধোলাই

আব্দুল মজিদ মল্লিক- নওগাঁ:
  • আপডেট সময় : ০৮:৫৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪ ১৫৯ বার পঠিত

নওগাঁর আত্রাইয়ে ছাত্রীদেরকে যৌন হয়রানীর অভিযোগে এক শিক্ষককে গণধোলাই দিয়েছে এলাকাবাসী। পরে আত্রাই থানা পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে আসে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার উপজেলার কালিকাপুর ইউনিয়নের বিষ্টপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে।

স্থানীয় সূত্র জানা যায়, ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসাদুল হক ডাবলু (৪০) দীর্ঘদিন থেকে বিদ্যালয়ের একাধিক ছাত্রীদের পরিধয় বস্ত্রের ভিতরে হাত দিয়ে যৌন হয়রানী করে আসছে। তার এমন কুরুচিপূর্ণ আচরণে ক্ষুদ্ধ হয়ে অনেক শিক্ষার্থী স্কুল যাওয়া বন্ধ করে দেয়।

বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থী অভিভাবকদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। গতকাল মঙ্গলবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের জন্য শিক্ষক আসাদুল হক ডাবলু স্কুলে গেলে ক্ষুদ্ধ এলাকাবাসী তাকে গণধোলাই দেয়।

এক পর্যায়ে আত্মরক্ষার্থে ওই শিক্ষক স্কুলের অফিস কক্ষে প্রবেশ করলে উত্তেজিত জনতা স্কুলের কিছু আসবাবপত্র ভাঙচুর করে। সংবাদ পেয়ে আত্রাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষক আসাদুল হক ডাবলুকে উদ্ধার করে আত্রাই থানায় নিয়ে আসে।

বিষ্টপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাখাওয়াত হোসেন বলেন, ওই শিক্ষকের ব্যাপারে কেউ আমার কাছে অভিযোগ করেননি। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাযহারুল ইসলাম বলেন, আমি শুনেছি এলাকাবাসী স্কুলের একজন শিক্ষককে আটক করে রেখেছিল। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে এসেছে।

আত্রাই থানার ওসি জহুরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের যৌন হয়রানী অভিযোগে এলাকাবাসী তাকে মারধোর করে আটক রেখেছিল এমন মৌখিক অভিযোগে অভিযুক্ত শিক্ষককে থানায় নিয়ে আসা হয়েছে। অভিযোগ হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এ সংবাদ লিখা পর্যন্তএলাকায় থমথম অবস্থা বিরাজ করছে।

আত্রাইয়ে ছাত্রীদের যৌন হয়রানী, শিক্ষককে গণধোলাই

আপডেট সময় : ০৮:৫৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪