আত্রাইয়ে উপজেলা টাস্কফোর্স কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:৩২:০৯ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩ ৩৭০ বার পঠিত

নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৮ জুলাই) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে মুজিবশতবর্ষ উপলক্ষে বাসগৃহ নির্মান এবং ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ প্রদান সংক্রান্ত বিষয়ে উপজেলা টাস্কফোর্স কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন,আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান এবাদ,উপজেলা সহকারি কমিশনার( ভুমি) শ্রী রঞ্জন কুমার দাস,ভাইস চেয়ারম্যান শেখ মোঃ হাফিজুল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, আত্রাই থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ তারেকুর রহমান সরকার,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ তোফাজ্জল হোসেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রোকসানা হ্যাপী ,ইউপি চেয়ারম্যান মোঃ নাজমুল হক নাদিম, মো: নাজিম উদ্দিন,মো: সম্রাট হোসেন প্রমুখ।


















