ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

আত্রাইয়ে ইউএনও’র অভিযানে চায়না দুয়ারী জাল জব্দ ও আগুনে পুড়িয়ে ভূষিভূত

আব্দুল মজিদ মল্লিক-আত্রাই (নওগাঁ):
  • আপডেট সময় : ০৪:৩৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩ ২৩৬ বার পঠিত

নওগাঁর আত্রাইয়ে উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস এর উদ্যোগে আত্রাই নদীতে অভিযান পরিচালনা করে মঙ্গলবার (২৯ আগষ্ট) সকাল ১১ টায় ৩০০ মিটার চায়না দুয়ারী জাল জব্দ ও আগুনে পুড়িয়ে ভূষিভূত করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস বলেন,নিষিদ্ধ চায়না দুয়ারি জালের ব্যবহার বেড়েই চলেছে। এসব জালে অবাধে ছোট মাছ ধরা হচ্ছে ফলে মাছের বংশ বিস্তারে ও প্রভাব পড়ছে । এতে করে দেশি মাছ হারিয়ে যাওয়ার যাচ্ছে।

তিনি আরও বলেন,কারেন্ট জালের থেকে ও ভয়ংকর জাল এই চায়না দুয়ারি জাল। লোহার রডের গোলাকার বা চতুর্ভুজ আকৃতির কাঠামোর চারপাশে চায়না জাল দিয়ে ঘিরে নতুন ফাঁদ তৈরি করে মাছ শিকার করা হচ্ছে। চায়না দুয়ারি জাল ৫০ থেকে ৮০ হাত পর্যন্ত লম্বা হয়। দেশি নানা জাতীয় ছোট মাছ এই জালে আটকা পড়ে। স্বল্প ব্যয়ে এবং অল্প পরিশ্রমে অধিক আয়ের উৎস হওয়ায় জেলেদের কাছে খুব দ্রত জনপ্রিয় হয়ে উঠছে এই চায়না দুয়ারি জাল।

এ ব্যাপারে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ বলেন,আমি গত মাসে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ জাল আটক করেছিলাম যাহা উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের উপস্থিতিতে আগুনে পুরে ধংশ করেছি। বর্তমান এ অভিযান অব্যাহত রয়েছে।
অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন,উপজেল সহকারী কমিশনার (ভূমি) রঞ্জন কুমার দাস,উপজেলা উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ তোফাজ্জল হোসেন মীর,সহকারী প্রোগ্রামার সানজির শিশির প্রমুখ।

আত্রাইয়ে ইউএনও’র অভিযানে চায়না দুয়ারী জাল জব্দ ও আগুনে পুড়িয়ে ভূষিভূত

আপডেট সময় : ০৪:৩৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩