ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

আত্রাইয়ে আল্লাহ ও নবীকে নিয়ে কটুক্তি, যুবক গ্রেফতার

আব্দুল মজিদ মল্লিক
  • আপডেট সময় : ০৫:০৮:১৫ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪ ১৪৮ বার পঠিত

নওগাঁর আত্রাইয়ে আল্লাহ এবং মহানবী হযরত মোহাম্মদ (স.) সম্পর্কে কটুক্তি ও কুরুচিপূর্ণ মন্তব্য করায় গতকাল রোববার এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত যুবক উপজেলার মনিয়ারী ইউনিয়নের শিমুলিয়া গ্রামের শেলেন সরকারের ছেলে শাওন কুমার সরকার (২০)।

জানা যায়, সাম্প্রতিক সময়ে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে শাওন তার ফেসবুক পেইজের কমেন্টে আল্লাহ এবং মহানবী হযরত মোহাম্মদ (স.) সম্পর্কে কটুক্তি ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন। গত শনিবার বিকেলে বিষয়টি জানাজানি হলে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। অবিলম্বে তাকে গ্রেফতার করে আইনের আওতায় নিতে বিভিন্ন মহলের পক্ষ থেকে দাবি তোলা হয়। এদিকে এ ঘটনায় একই ইউনিয়নের নৈদিঘী গ্রামের জিয়াউর রহমানের ছেলে নাহিদ শেখ বাদি হয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অপরাধে গতকাল রোববার ২৯৫ (ক) ধারায় আত্রাই থানায় একটি মামলা দায়ের করেন।
আত্রাই থানার ওসি জহুরুল ইসলাম বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অপরাধে শাওনের বিরুদ্ধে আত্রাই থানায় একটি মামলা হয়েছে এবং গতকাল রোববার তাকে গ্রেফতার করে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আত্রাইয়ে আল্লাহ ও নবীকে নিয়ে কটুক্তি, যুবক গ্রেফতার

আপডেট সময় : ০৫:০৮:১৫ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪