ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

আত্রাইয়ে আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং বিষয়ক ৭ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

আব্দুল মজিদ মল্লিক-আত্রাই (নওগাঁ):
  • আপডেট সময় : ০৮:৫০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ ১১৪ বার পঠিত

নওগাঁর আত্রাইয়ে উপজেলা পরিষদের আয়োজনে আত্রাই পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে ৭ দিনব্যাপী আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

বৃহস্পতিবার (২০ মার্চ)সফলভাবে সম্পন্ন হয়েছে। এই প্রশিক্ষণ কর্মশালাটি আত্রাইয়ের তরুণদের আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং বিষয়ে দক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো.কামাল হোসেন। তিনি তার বক্তব্যে বলেন,”এই প্রশিক্ষণ কর্মশালাটি তরুণদের জন্য একটি উল্লেখযোগ্য সুযোগ তৈরি করেছে।

আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং বিষয়ে দক্ষতা অর্জন করে তারা নিজেদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে পারবেন এবং দেশের অর্থনীতিতে অবদান রাখতে সক্ষম হবেন।

” তিনি আরও জানান,প্রথম স্থান অধিকারী প্রশিক্ষণার্থী শারমিন আক্তার (তমা) কে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ল্যাপটপ পুরস্কার হিসেবে প্রদান করা হয়েছে।

প্রশিক্ষণার্থী শারমিন আক্তার তমা বলেন,এই প্রশিক্ষণের মাধ্যমে আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং সম্পর্কে প্রাথমিক ধারণা পেয়েছি এবং ভবিষ্যতে এই ক্ষেত্রে ক্যারিয়ার গড়ার জন্য আমরা অনুপ্রেরণা পেয়েছি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দীন,বান্দাইখাড়া কারিগরী কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী,প্রভাষক আবু রেজা ও সঞ্জয় কুমার প্রমুখ।

আত্রাইয়ে আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং বিষয়ক ৭ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

আপডেট সময় : ০৮:৫০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫