আত্রাইয়ে অসহায় প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ
- আপডেট সময় : ০৩:০০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩ ৩১৯ বার পঠিত

নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসন ও প্রতিবন্ধী অফিসের আয়োজনে অসহায় প্রতিবন্ধী ও প্রতিবন্ধীকতার ঝুঁকিতে থাকা ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নওগাঁ-০৬ (আত্রাই রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল এমপি সুফল ভোগীদের মাঝে সহায়ক উপকরণ তুলে দেন।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান প্রামানিক, উপজেলা আ’লীগের সভাপতি বাবু নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি জুয়েল,উপজেলা প্রতিবন্ধী অফিসার পিএম কামরুজ্জামান, আত্রাই থানা পুলিশের তদন্ত ওসি লুৎফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিবন্ধী অফিসার পিএম কামরুজ্জামান জানান, সুবিধাভোগীদের মাঝে ২৫টি হুইল চেয়ার ২টি ট্রাই সাইকেল ১টি ওয়াকার ৩টি স্মার্ট সাদাছড়ি ২টি টয়লেট চেয়ার এবং ২টি এলবো ক্রাচ বিতরণ করা হয়েছে।
একইসাথে সমাজসেবা অফিসের মাধ্যমে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস,স্ট্রোকে প্যারালাইসিস, জন্মগত হৃদরোগী ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৭ রোগীকে ৫০ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়েছে।




















