ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

আজ থেকে আট বোর্ডের এইচএসসি’র পরিক্ষা শুরু

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময় : ১০:২৮:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩ ৩৪৭ বার পঠিত

দেশের আট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট)সকাল ১০ টা থেকে শুরু হয়েছে।পরিক্ষার সময়সীমা দুপুর ১টা পর্যন্ত। বাংলা (আবশ্যিক) প্রথমপত্র বিষয়ের পরীক্ষা মধ্য দিয়ে পরিক্ষা অনুষ্ঠিত হচ্ছে ।

আজ (১৭ আগষ্ট) থেকেই ১১টি শিক্ষা বোর্ডে একযোগে এইচএসসি পরীক্ষা শুরুর কথা থাকলে। চট্টগ্রাম বিভাগে প্রবল বর্ষণ ও বন্যার কারণে তিন বোর্ডের পরীক্ষা ১০ দিন পিছিয়ে দেওয়া হয়।

এবছর পরীক্ষায় অংশ নিতে মোট ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন পরীক্ষার্থী ফরম পূরণ করেন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ৮৮ হাজার ৮৮৭ জন এবং ছাত্রী সংখ্যা ৬ লাখ ৭০ হাজার ৪৫৫ জন।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র আরও জানায়, এই আট শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ১০ লাখ ৭ হাজার ২৪১ জন। এর মধ্যে ২ লাখ ৩৪ হাজার ৮৯৮ জন বিজ্ঞান বিভাগের, ৫ লাখ ৯৪ হাজার ৫৬৬ জন মানবিকের এবং ১ লাখ ৭৭ হাজার ৭৭৭ জন ব্যবসায় শিক্ষার।

জানা গেছে, এবার সারাদেশে মোট ২ হাজার ৬৫৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত বছরের চেয়ে এবার ১ লাখ ৫৫ হাজার ৯৩৫ জন পরীক্ষার্থী বেড়েছে। গতবার পরীক্ষার্থী ছিল ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন।

ট্যাগস :

আজ থেকে আট বোর্ডের এইচএসসি’র পরিক্ষা শুরু

আপডেট সময় : ১০:২৮:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩