ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

জাহিদুল ইসলাম জাহিদ-হাতীবান্ধা(লালমনিরহাট):
  • আপডেট সময় : ১০:০২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪ ২৭৫ বার পঠিত

লালমনিরহাটের হাতীবান্ধায় আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে ৭৫ বছর বয়সী ফাতেমা বেগম অবশেষে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। নিহত ফাতেমা বেগম উপজেলার বাড়াইপাড়া এলাকার মৃত রুহুল্লার স্ত্রী।

বৃদ্ধার ছেলে শাহ আলম জানান, গত এক সপ্তাহের বেশি সময় ধরে যে কনকনে ঠান্ডা ও হাড়কাঁপানো শৈত্য প্রবাহ চলছে সূর্যের মুখ দেখা যাচ্ছে না। আমার বৃদ্ধা মা ঠান্ডায় ঘরে থাকতে না পেরে শীত নিবারণের জন্য সকাল ৯টার দিকে পাশের বাড়িতে আগুন পোহাতে যায়। আগুত পোহানোর সময় কখন শাড়িতে আগুন লেগে যায় তা বুঝতে পারেনি। তিনি যখন বুঝতে পারেন ততক্ষণে শাড়িসহ তার শরীরে দাউদাউ করে আগুন লেগে যায়। তিনি বাঁচার জন্য হাউমাউ করে চিৎকার করলে আশে পাশে কোন মানুষ না থাকায় তার সমস্ত কাপড়সহ শরীরের ২৫ ভাগ পুড়ে যায়। এক পর্যায়ে তিনি আগুনের দাহ সহ্য করতে না পেরে মাটিতে লুটিয়ে পরে আত্মচিৎকার করতে থাকেন। তার আর্তনাদ শুনে পাশের বাড়ির একজন ছুটে এসে তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান। এরপরে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আনোয়ারুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

আপডেট সময় : ১০:০২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪