ঢাকা ০৯:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে জামাত নেতার নতুন মামলা 

মোঃ লায়ন ইসলাম,খানসামা(দিনাজপুর):
  • আপডেট সময় : ০৬:৪৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫ ৩০৫ বার পঠিত

দিনাজপুরের খানসামা উপজেলায় এক যুগ আগের একটি পুরনো ঘটনার রেশ ধরে আবারও সরগরম হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি। ২০১৪ সালের জানুয়ারি—জাতীয় সংসদ নির্বাচন বর্জনের পর বিএনপি-জামায়াত জোটের হরতাল-অবরোধের উত্তাল সময়ে ঘটে যাওয়া একটি হামলার ঘটনায় সম্প্রতি নতুন মামলা হয়েছে।

সাবেক ছাত্রশিবির নেতা ও বর্তমান জামায়াত কর্মী ফারুক ইসলাম খানসামা থানায় দায়ের করা মামলায় অভিযোগ করেছেন,২০১৪ সালের ১৫ জানুয়ারি রাতে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা চাঁদার টাকা না দেওয়ায় তাঁর বাড়িতে হামলা চালান। মারধর করে সাদা কাগজে স্বাক্ষর নিতে বাধ্য করা হয় এবং প্রায় সাত লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যাওয়া হয়। এ সময় থানার তৎকালীন কর্মকর্তারাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে অভিযোগ।

ফারুক ইসলামের দাবি,সেই রাতে অন্তত ছয়জন জামায়াত কর্মীর বাড়িতে একইভাবে হামলা-লুটপাট হয়, ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা।

এজাহারে তৎকালীন উপজেলা চেয়ারম্যান ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়নসহ আরও ২০ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আরও ৪০–৫০ জনকে আসামি করা হয়েছে।

বাদী ফারুক ইসলাম বলেন,“স্বৈরাচার সরকারের সময়ে ন্যায়বিচার চাওয়া সম্ভব ছিল না। এখন পরিস্থিতি কিছুটা বদলেছে বলেই সাহস করে অভিযোগ করেছি।”

খানসামা থানার ওসি নজমূল হক বলেন, “লিখিত অভিযোগের ভিত্তিতে নিয়মিত মামলা রুজু হয়েছে। তদন্ত শুরু হয়েছে, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে জামাত নেতার নতুন মামলা 

আপডেট সময় : ০৬:৪৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫