আওয়ামী লীগ কে নিষিদ্ধ করার দাবী বাস্তবায়নে সবাইকে সোচ্চার হতে হবে— ভিপি নুরুল হক নুর
- আপডেট সময় : ০৯:১০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪ ২২৩ বার পঠিত

গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক (নুর) বলেছেন আগামীর রাস্ট্র পরিচালনা হবে সাধারণ মানুষদের নিয়ে। আগামীর বাংলাদেশ বিনির্মানে সবাইকে একসাথে কাজ করতে হবে। ছাত্রলীগ,যুবলীগ,আওয়ামীলীগের লোকজন হিংস্র হায়েনার মতো সাধারণ ছাত্র জনতার উপর ঝাপিয়ে পড়েছিলো। বাকশালী ফ্যাসিস্ট আওয়ামী লীগকে আর বাংলার মাটিতে দাঁড়াতে দেওয়া যাবে না। বিএনপি জামাত সহ সকলকে আহবান করে বলেন, আওয়ামী লীগ কে নিষিদ্ধ করতে হবে। এই দাবী বাস্তবায়নে সবাইকে সোচ্চার হতে হবে। জনতার উপর গুলি চালানোর জন্য ভারত থেকে গুলি আনা হয়েছিলো। যারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের পক্ষ নিবে,তাদেরকেও প্রতিহত করতে হবে।
বাংলাদেশের সব শ্রেণির মানুষের অপ্রতিরোধ্য সংগ্রামের মাধ্যমে দেড় দশকের স্বৈরাচার আওয়ামী লীগের পতন হয়েছে। আপনারা পতিত স্বৈরাচার ও তার দোসরদের পরিণতি থেকে শিক্ষা নেবেন।
আজ বুধবার (১৬ অক্টোবর) বিকালে জামালপুর জিলা স্কুল মাঠে জামালপুর জেলা গণ অধিকার পরিষদ আয়োজিত গণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের যারা আছেন তারা যদি ব্যার্থ হোন তাহলে কিন্ত আপনাদের পরিণতিও মইন উদ্দিন-ফখরুদ্দিনের মতো হবে। আমরা চাই না আপনারা ব্যার্থ হোন। দ্রব্য মূল্যের দাম সহনীয় পর্যায়ে নিয়ে আসতে হবে। মানুষের মৌলিক চাহিদা গুলো যেন মানুষ সূলভ মূল্যে পায় সেক্ষেত্রে ভর্তুকি দিয়ে হলেও দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে হবে। উন্নয়নকে শুধুমাত্র শহরমুখী করলে হবে না।গ্রামের মানুষকে প্রাধান্য দিতে হবে।
এসময় আরও বক্তব্য রাখেন, গণ অধিকার পরিষিদের সাধারণ সম্পাদক মো: রাশেদ খাঁন, যুগ্ম-সাধারণ সম্পাদক হাসান আল মামুন,জামালপুর জেলা গণ অধিকার পরিষদের সভাপতি ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক মো: জাকির হোসাইন।




















