ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

আঃ লীগের শান্তি সমাবেশে চেয়ার ছোড়াছুড়ি

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময় : ০৬:৩১:৫০ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩ ১২৭ বার পঠিত

রাজধানী বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ প্লাজায় আওয়ামী লীগের শান্তি সমাবেশের শুরুতে দুই পক্ষের মারামারি ও নেতাকর্মীদেরকে চেয়ার ছোড়াছুড়ি করতে দেখা গেছে।

বুধবার (১২ জুলাই) দুপুর পৌনে দুইটার দিকে মঞ্চের সামনে অবস্থান নেয়াকে কেন্দ্র করে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সমর্থকদের সঙ্গে ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফির সমর্থকদের মধ্যে মারামারি শুরু হয়।

এসময় মঞ্চে থেকে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি বলেন, এই তোমরা বসে পড়, কোনো বিশৃঙ্খলা করা যাবে না।

মহানগর আওয়ামী লীগের এক নেতা গণমাধ্যমকে বলেন, পৌনে ২টার দিকে মহানগর দক্ষিণের মন্নাফি ভাইয়ের সমর্থকরা মঞ্চের সামনে চেয়ারে বসে যান, এ সময় রূপগঞ্জ থেকে গোলাম দস্তগীর গাজীর পক্ষে একটি মিছিল মঞ্চের সামনে চলে আসে, তখন সেখানে বসাকে কেন্দ্র করে চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়।

ট্যাগস :

আঃ লীগের শান্তি সমাবেশে চেয়ার ছোড়াছুড়ি

আপডেট সময় : ০৬:৩১:৫০ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩