ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

অসহায় আকরামের পাশে পাংশা প্রেসক্লাব

মো: শামীম হোসেন-পাংশা (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৮:৩৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ ৭১ বার পঠিত

রাজবাড়ীর পাংশায় অসহায় দিনমজুর আকরাম শেখ (২৮) এর পাশে দাঁড়িয়েছে পাংশা প্রেসক্লাব। আকরামের জীবিকা নির্বাহের জন্য ২০ হাজার টাকা দিয়ে কিনে দেওয়া হয় একটি ভ্যান। ২৭ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় পাংশা কলেজ মোড় এলাকায় মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে তার হাতে ভ্যানটি বুঝে দেন পাংশা প্রেসক্লাবের আহবায়ক এম এ জিন্নাহ ও স্থানীয়রা।

অসহায় আকরাম পাংশা পৌরসভার ৫নং ওয়ার্ডের সত্যজিৎপুর গ্রামের কিতাব উদ্দিন শেখের ছেলে।

উল্লেখ্য গত দুই বছর পূর্বে বিদ্যুতের কাজ করতে গিয়ে খুঁটি থেকে পরে পা ভেঙ্গে গুরুত্বর আহত হয় আকরাম। তাকে চিকিৎসা করাতে গিয়ে হিমশিম খাচ্ছিল তার পরিবার। সহায় সম্বল হারিয়ে অসহায় হয়ে পড়েছিল তিনি। পরবর্তীতে পাংশা প্রেসক্লাবের আহবায়ক এম. এ. জিন্নাহ ও এলাকাবাসীর সহযোগিতায় চিকিৎসা নিয়ে সুস্থ্য হন আকরাম। পরে তার জীবিকা নির্বাহের জন্য কিনে দেয়া হয় ২০ হাজার টাকা মূল্যের একটি ভ্যান।

ভ্যানটি প্রধানকালে উপস্থিত ছিলেন, পাংশা প্রেসক্লাবের আহ্বায়ক এম এ জিন্নাহ, প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক শামীম হোসেন, প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য সিনিয়র সাংবাদিক মাসুদ রেজা শিশির জিটিভির রাজবাড়ী জেলা প্রতিনিধি ইমরান খান, সময়ের কণ্ঠস্বরের রাজবাড়ী জেলা প্রতিনিধি সৈয়দ মেহেদী হাসান, দৈনিক পত্রিকার এজেন্ট কাসেদ আলী, আবুল কাশেম শেখ, আব্দুর রাজ্জাক শেখ, কাউসার শেখ, আব্দুল হাই সহ এলাকাবাসী।

আকরামের চিকিৎসা ও ভ্যান কিনে দেওয়ার পিছনে যারা অর্থ এবং বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ প্রকাশ করেছেন পাংশা প্রেসক্লাবের আহবায়ক এম এ জিন্নাহ।

অসহায় আকরামের পাশে পাংশা প্রেসক্লাব

আপডেট সময় : ০৮:৩৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪