ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

অবৈধ বালু উত্তোলনে কঠোর অবস্থানে যাবে প্রশাসন

সিরাজুল ইসলাম- গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৭:৪৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ৬৭ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা প্রশাসনের আয়োজনে (১১ মার্চ) মঙ্গলবার বেলা এগারোটায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমান এর সভাপতিত্বে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সাম্প্রতিক সময়ে নদী থেকে বিআইডব্লিউটিএর ড্রেজার মেশিনে বালু উত্তোলন করে সেগুলো বিক্রি এবং বাংলা ড্রেজার দিয়ে বালু উত্তোলনের মাধ্যমে বালু বিক্রি বিক্রি বিষয়ে ডেইলি অবজারভার এর প্রতিনিধির প্রশ্নে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন বালুর মতো সামান্য বিষয়ে প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন করা যাবে না এবং চাঁদা বাজি বন্ধ করতে হবে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন,জনগণের জানমাল ক্ষতি করে ঐ ভাঙন এলাকায় বালু উত্তোলন ও বিক্রি বিষয়ে জেনেছি। তাছাড়া বালু উত্তোলনের ও পরিবহনে চাঁদা বাজির বিষয়ে অভিযোগ উঠেছে। খুব শীঘ্রই এ বিষয়ে জনগণের জানমাল রক্ষায় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না হয় সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে।

এছাড়া উপজেলার আইন-শৃঙ্খলা রক্ষা এবং এ সংক্রান্ত কার্যক্রম সমন্বয়ের জন্য উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি হচ্ছে উপজেলা পর্যায়ে সর্বোচ্চ ফোরাম। এ কমিটির সভা নিয়মিত কার্যকর ভাবে অনুষ্ঠান এবং সভার সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে গোয়ালন্দ উপজেলার আইন-শৃঙ্খলা রক্ষা, দৌলতদিয়া ঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা, বাল্যবিবাহ রোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধিকরণ সহ উপজেলার সকল অপরাধমূলক কাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে উপজেলা প্রশাসন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের জন্য আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দা তাসনুভা মারিয়া,
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোকনউজ্জামান,উপজেলা মহিলা বিষয়ক কর্মকতা সালমা বেগমসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক সহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা প্রমুখ।

অবৈধ বালু উত্তোলনে কঠোর অবস্থানে যাবে প্রশাসন

আপডেট সময় : ০৭:৪৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫