ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

অবশেষে সৈয়দ ঈসা কলেজ অধ্যক্ষ আব্দুস সাত্তার বরখাস্ত

জাহাঙ্গীর আলম (মুকুল)-ডুমুরিয়া (খুলনা):
  • আপডেট সময় : ০৬:২১:১৮ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫ ১৬২ বার পঠিত

অবশেষে খুলনার ডুমুরিয়ার সৈয়দ ঈসা টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের বিতর্কিত অধ্যক্ষ জিএম আব্দুস সাত্তারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে মিথ্যা পরিচয়ে কলেজের সভাপতি নিয়োগে সহায়তা করা এবং অর্থ জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগ প্রমানিত হওয়ায় প্রতিষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন বুধবার (২ জুলাই) এক পত্রাদেশে অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত করেন।

ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে ওই কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক আঞ্জুমান আরাকে।

জানা যায়,উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের আঠামাইল সৈয়দ ঈসা টেকনিক্যাল এন্ড বিএম কলেজ প্রতিষ্ঠা থেকে অধ্যক্ষ হিসেবে জিএম আব্দুস সাত্তার নিয়োগ পান। কিন্তু তার বিরুদ্ধে সেই থেকে বিভিন্ন ধরনের অভিযোগ উঠে একের পর এক। একাধিক পদে ভূয়া চাকরির নামে মোটা অংকের অর্থ আত্মসাৎ, কলেজ অবকাঠামো উন্নয়নে সরকারি বরাদ্দের সিংহভাগ টাকা আত্মসাত, ভূয়া সনদে সভাপতি নিয়োগসহ অসংখ্য অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।এনিয়ে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, খুলনা জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে একাধিক অভিযোগ দায়ের হয়। 

এসব অভিযোগের মধ্যে অধিকাংশ সত্যতা পাওয়ায় কলেজ অধ্যক্ষের পদ থেকে সাময়িক বরখাস্ত হয়েছেন তিনি।

এ বিষয়ে কলেজ গভর্নিং বডির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন জানান, অধ্যক্ষ জি এম আব্দুস সাত্তারের বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমা পড়েছে। এসব অভিযোগে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তর সরেজমিন তদন্ত করে সত্যতা পেয়েছেন। যে কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

অবশেষে সৈয়দ ঈসা কলেজ অধ্যক্ষ আব্দুস সাত্তার বরখাস্ত

আপডেট সময় : ০৬:২১:১৮ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫