ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

অবশেষে সেনাবাহিনীর আশ্বাসে ৫৩ ঘন্টা পর সড়ক অবরোধ প্রত্যাহার

মাসুদুর রহমান রুবেল- সাভার (ঢাকা):
  • আপডেট সময় : ০৫:১১:২৪ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪ ২৪০ বার পঠিত

অবশেষে সেনাবাহিনীর আশ্বাসে ৫৩ ঘন্টা পর নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেছে বার্ডস গ্রুপের শ্রমিকরা। অবরোধ প্রত্যাহার করে সড়ক থেকে সরে গিয়ে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নেন। ঘটনার পর থেকে পুরো এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

বুধবার (২ অক্টোবর) দুপুর ১ টার দিকে মহাসড়ক থেকে সরে যায় শ্রমিকরা। এর আগে গত সোমবার  সকাল নয়টার দিকে সার্ভিস বেনিফিটসহ ক্ষতিপূরনের পাওনাদি পরিশোধের দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়কটি অবরোধ করে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা।

শ্রমিকরা জানান, দুপুর ১ টার দিকে সেনা সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর সিনিয়র কর্মকর্তারা ঘটনাস্থলে এসে সড়ক থেকে অবরোধ প্রত্যাহার করতে বলে। একপর্যায়ে সেনা কর্মকর্তারা জানান বার্ডস গ্রপের চেয়ারম্যানকে আটক করা হয়েছে। তাকে কারখানায় আনতে সড়কে যান চলাচল স্বাভাবিক করতে হবে। পরে তারা আশ্বাস দেন, শ্রমিকদের পাওনা পরিশোধ করার জন্য শ্রমিকদের পাশে থাকবেন তারা। এরপরই শ্রমিকরা সড়ক থেকে সরে যান।

জানা যায়, গত সোমবার (৩০ সেপ্টেম্বর) লে-অফ করা বার্ডস গ্রুপের শ্রমিকদের সার্ভিস বেনেফিট ও ক্ষতিপূরণ দেওয়ার দিন ধার্য্য করা ছিল। কিন্তু মালিকপক্ষ কোন ধরনের পাওনাদি পরিশোধ না করে শ্রমিকদের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। এমনকি তিন মাস সময় চেয়ে কারখানার গেটে একটি নোটিশও প্রদান করে কারখানা কতৃপক্ষ। সকল শ্রমিক পাওনাদি পাওয়ার আশায় সকালে কারখানায় গেলে নোটিশে আরও তিনমাস সময় চাওয়ার বিষয়টি দেখতে পায় শ্রমিকরা। এসময় উত্তেজিত হয় সকল শ্রমিক নবীনগর-চন্দ্রা মহাসড়কের বুড়িরবাজার রোড এলাকা অবরোধ করে বিক্ষোভ শুরু করে। অবরোধের টানা ৫৩ ঘন্টা পর মালিককে গ্রেপ্তারের খবর পেয়ে সড়ক ছেড়ে দেয় শ্রমিকরা।

নাম প্রকাশ না করার শর্তে বার্ডস গ্রুপের এক শ্রমিক বলেন, আমাদের চুক্তির দিন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিশ্বাসযোগ্য লোকজন ছিলেন। কিন্তু সেই চুক্তিও ভঙ্গ করেছে মালিকপক্ষ। ফলে আমরা বিশ্বাস হারিয়ে ফেলেছিলাম। আমাদের অনেক শ্রমিক চাকরি না পেয়ে গ্রামে চলে গিয়েছিলেন। তারা বকেয়া পাওনাদির জন্য গ্রাম থেকে এসেছেন।

এব্যাপারে শিল্পপুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম ও কারখানা কতৃপক্ষের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয় নি।

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আবু বকর সিদ্দিক  বলেন, বার্ডস গ্রুপের মালিককে গ্রেপ্তারের খবর পেয়ে ১ টার দিকে সড়ক ছেড়ে দেয় আন্দোলনরত শ্রমিকরা। সড়কে যানচলাচল শুরু হয়েছে।

ঢাকা জেলা পুলিশের সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. শাহীনুর কবির বলেন, পুলিশ বিজিবি, র‍্যাব ও সেনাবাহিনীর সকলের প্রচেষ্টায় সড়কটিতে যান চলাচল শুরু হয়েছে। তবে এখনও সড়কটিতে যানবাহনে চাপ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে ট্রাফিক পুলিশ এরই মধ্যে কাজ শুরু করেছে।

প্রসঙ্গত, গত ২৭ আগস্ট ইস্যু করা নোটিশের মাধ্যমে গত ২৮ আগস্ট আশুলিয়ার বাইপাইল এলাকার বার্ডস গ্রুপের সকল কারখানা লে-অফ ঘোষণা করা হয়। এসময় শ্রমিক কর্মচারীদের আগস্ট মাসের বেতন সেপ্টেম্বরের ১০ তারিখ ও সার্ভিস বেনিফিটসহ ক্ষতিপূরণ ৩০ সেপ্টেম্বর পরিশোধের দিন ধার্য করা হয়। চুক্তিমতো শ্রমিকদের বেতনের টাকা পরিশোধ করলেও ৩০ সেপ্টেম্বর সার্ভিস বেনিফিটসহ ক্ষতিপূরণের টাকা প্রদানের জন্য আরও তিন মাস সময় চান প্রতিষ্ঠানটি। নির্ধারিত টাকা পরিশোধ না করায় শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।

ট্যাগস :

অবশেষে সেনাবাহিনীর আশ্বাসে ৫৩ ঘন্টা পর সড়ক অবরোধ প্রত্যাহার

আপডেট সময় : ০৫:১১:২৪ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪