অবশেষে সালথা-ফরিদপুর সড়কে বাস চলাচল শুরু
- আপডেট সময় : ০৭:০১:৪১ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫ ১৮৪ বার পঠিত

দীর্ঘ পাঁচ বছর পর সালথা-ফরিদপুর আঞ্চলিক সড়কে শুরু হয়েছে বাস চলাচল। ছাত্র-জনতা ও স্থানীয়দের নানা আন্দোলন-কর্মসূচির পর এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
জানা গেছে,আজ বুধবার সকালে সালথা উপজেলা পরিষদের সামনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিছুর রহমান বালী, সহকারী কমিশনার ভূমি মো. মাসুম বিল্লাহ, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান, নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান, উপজেলা বিএনপির সহসভাপতি শাহিন মাতুব্বর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ ও মিনিবাস মালিক সমিতির লোকজনসহ স্থানীয় শতাধিক সচেতন নাগরিকের উপস্থিতিতে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এই বাস চলাচলের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বাস চলাচলে ড্রাইভারদের দিকনির্দেশনামূলক পরামর্শ দেন। দীর্ঘদিন পর বাস চলাচলের অনুমতি পেয়ে অনেককে আনন্দ উল্লাস ও মিছিল করতে দেখা যায়।
প্রসঙ্গত,সালথা রুটে থ্রি হুইলার গাড়ি চলছিল দীর্ঘদিন ধরে। গাড়িগুলো জেলা শহরে যাত্রী আনা-নেওয়া করত। চালকদের বেপরোয়া চলাচলের কারণে মাঝেমধ্যে দুর্ঘটনার শিকার হতো সাধারণ যাত্রীরা। গত কয়েক মাসে বেশ কয়েকটি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে। এতে নড়েচড়ে বসে ছাত্র-জনতা ও স্থানীয় সচেতন মহল। তারা থ্রি হুইলার গাড়ি বন্ধ ও বাস চালুর দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি করে আসছিল, যা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার হয়ে আসছিল



















