অবরোধ কর্মসূচি সফল করার লক্ষ্যে কুড়িগ্রাম জেলা বিএনপি’র বিক্ষোভ
- আপডেট সময় : ০৯:৪২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩ ৩১৪ বার পঠিত

এক দফা দাবি আদায়ে বিএনপির ডাকা ৩ দিনের অবরোধ কর্মসূচি সফল করার লক্ষ্যে, কুড়িগ্রাম জেলা বিএনপি মিছিল ও সমাবেশ করেছে। জিয়াবাজার থেকে অবরােধের সমর্থনে মিছিল বের করে ।
মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে সাদ্দির মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল, সহ সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, সদর উপজলা বিএনপির সম্পাদক মাহবুবুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক জাফরুল হক জনি,জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদ,কৃষক দলের আহবায়ক খলিলুর রহমান খলিল, পৌর যুবদলের আহবায়ক শহিদুল ইসলাম শিমুল,সদর উপজলা যুবদলর যুগ্ম আহবায়ক তাইজুল হক সাজু,উপজলা স্বেছাসেবক দলের আহবায়ক মমিন,সদর উপজলা ছাত্রদল আহবায়ক সোহেল রানা,জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শাওন প্রমুখ।
বক্তারা জেলা বিএনপির সহ সভাপতি মোস্তাফিজার রহমান সহ ৯জন নেতা কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে নিঃশর্ত মুক্তি দাবী করে কর্মসূচি শেষ করেন ।



















