ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

অতিষ্ঠ হয়ে মায়ের মামলা ছেলে কারাগারে

রফিকুল ইসলাম রনজু-কুড়িগ্রাম:
  • আপডেট সময় : ১০:২১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩ ১৫৫ বার পঠিত

যুবকের মা বলেন, ছেলে প্রতিদিন নেশার টাকার জন্য চাপ দিত, টাকা না দিলে আমাদের মারধর করত। কুড়িগ্রামের ফুলবাড়ীতে ‘অতিষ্ঠ হয়ে’ ছেলের বিরুদ্ধে মামলা দিলেন মা। পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

উপজেলার সদর ইউনিয়নেরর চন্দ্রখানা আগটারি গ্রামের বাড়ি থেকে পুলিশ ওই যুবককে আটক করে। পরে মায়ের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় বলে জানান ফুলবাড়ী থানার ওসি প্রাণকৃষ্ণ দেবনাথ।
গ্রেপ্তার মো. মোস্তাফিজার রহমান (২৯) ওই গ্রামের মো. আব্দুর রহমান ও আঞ্জুয়ারা বেগম দম্পতির ছেলে।

আঞ্জুয়ারা বেগম বলেন, ছেলে প্রতিদিন নেশার টাকার জন্য চাপ দিত। টাকা না দিলে সে আমাদের মারপিট করে নির্যাতন করত। এমনকি ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করত। তার অত্যাচারে বাড়ির সবাই অতিষ্ঠ হয়ে পড়েছি। তাই বাধ্য হয়ে তাকে পুলিশে সোপর্দ করেছি।”

ওই যুবকের স্বজনদের বরাত দিয়ে ওসি প্রাণকৃষ্ণ বলেন, সকালে মা-বাবার কাছে টাকা দাবি করেন মোস্তাফিজার। কিন্তু টাকা না পেয়ে তাদের মারপিট করেন এবং বাড়ির আসবাবপত্রসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করেন। পরিবারের লোকজন থানায় খবর দিলে পুলিশ বাড়ি থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে। পরে তার মা মামলা করেন বলে জানা গেছে।

ট্যাগস :

অতিষ্ঠ হয়ে মায়ের মামলা ছেলে কারাগারে

আপডেট সময় : ১০:২১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩